নির্বাচনের আগেই আ. লীগের নিবন্ধন বাতিল চান নাসিরুদ্দিন পাটোয়ারী

গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে।’

এ সময় দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থী। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।’

এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.