ফ্লাইদুবাইয়ের কো-পাইলট একাই হামলার সঙ্গে সম্পৃক্ত

ইসরায়েলগামী ফ্লাইদুবাই ফ্লাইটে সহকর্মীর ওপর হামলা ও বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত কো-পাইলট সম্ভবত একাই এই কাজ করেছিলেন। ইসরায়েলি সূত্রগুলোর বরাত দিয়ে রবিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

 

আন্তর্জাতিক তদন্তকারীরা এখনো ঘটনার উদ্দেশ্য বা কারণ উদঘাটনের চেষ্টা করছেন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তিটি একাই এই কাজ করেছিলেন।

আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, বর্তমানে কোনো গোষ্ঠী বা সরকারের সাথে এই ঘটনার কোনো যোগসূত্র থাকার বিষয়ে ইসরায়েলের কাছে কোনো তথ্য নেই। উভয় সূত্রই জোর দিয়ে বলেছে যে, এটিই তাদের বর্তমান ধারণা।

হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি যা শুনছি তার ওপর ভিত্তি করে বলা যায়, সন্দেহভাজন ব্যক্তির সাথে ইরানের যোগসূত্র থাকতে পারে।”  তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

 

বুধবার দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড১০৭৩- এ পাইলটের ওপর হামলা চালিয়েছিলেন কো-পাইলট। ওই সময় বিমানটি হঠাৎ কয়েক হাজার ফুট নিচে নেমে গিয়েছিল এবং যাত্রীরা ও ক্রু সদস্যরা সাহসিকতার সাথে ককপিটে ছুটে গিয়ে বিমানটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছিলেন।

 

সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম হামাম আল-হাম্মামি; তিনি ওমানের নাগরিক। চরমপন্থী মতাদর্শের কারণে গত বছর ওমানের জাতীয় বিমান সংস্থা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। তার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্টে আয়মান আল-জাওয়াহিরির ছবি পাওয়া গেছে, যিনি ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদার নেতৃত্ব দিয়েছিলেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.