আমেরিকায় মহা-বিপাকে হিন্দুরা, ইট ছুড়ে ছুড়ে ভাঙা হল মন্দির !

আমেরিকার ওহায়ো প্রদেশের গ্রেটার ক্লিভল্যান্ড এলাকায় একটি মন্দিরে হামলার অভিযোগ উঠল। ইট ছুড়ে মন্দির এবং বিল্ডিংয়ের জানলার কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিন্দু অধিকার সংগঠন।

সংগঠনটির দাবি, শুক্রবার দুপুরে রিচমন্ড হাইটসের স্বামী নারায়ণ মন্দিরে এই ঘটনা ঘটে। হামলার সময় মন্দিরের ভিতরে পুরোহিত এবং কয়েকজন ভক্ত উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

মৌলবাদীদের বোমা পড়েছিল এই হিন্দু উপাসনাস্থলে! বাংলাদেশের নতুন নোটে ঠাঁই পেল কান্তজিউ মন্দির

তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। ঘটনার তীব্র নিন্দা করেছে উত্তর আমেরিকার হিন্দু সংগঠন। রিচমন্ড হাইটসের মেয়র কিম থমাস এবং স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, এই ধরনের বিদ্বেষমূলক ঘটনার বিরুদ্ধে মেয়র এবং স্থানীয় প্রশাসনের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন।

একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। ঘটনার নিন্দা করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও। তাদের বক্তব্য, আমেরিকার হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো বক্তব্যের ঘটনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে।

দেশের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি সংস্থাগুলিকেও এই ঘটনার নিন্দা করার আবেদন জানিয়েছে হিন্দু সংগঠনটি। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সুহাগ শুক্লাও ঘটনার নিন্দা করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

তাঁর বক্তব্য, অনলাইনে ছড়িয়ে পড়া বিদ্বেষ এখন বাস্তব জগতের হামলায় পরিণত হচ্ছে। মন্দিরের হামলার ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তকে দ্রুত আটক করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ওহায়োর ভারতীয়-আমেরিকান সম্প্রদায় নবরাত্রি পালনের প্রস্তুতি নিচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই নবরাত্রি শুরু হওয়ার কথা।

আমেরিকায় হিন্দু ধর্মীয় স্থানগুলিতে হামলা ও ভাঙচুরের ঘটনা এর আগেও সামনে এসেছে। একাধিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে নিউইয়র্কের কুইন্সে তুলসি মন্দিরে থাকা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়েছিল।

 

২০২৩ সালের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার নিউইয়র্কে স্বামিনারায়ণ মন্দিরে আপত্তিকর গ্রাফিতির অভিযোগ ওঠে। এছাড়াও ২০২৪ সালে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় একাধিক মন্দিরে হামলার অভিযোগ উঠেছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading