লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ এবং অনলাইন বুকশপের উদ্বোধন

কবি শামীম আজাদের নির্বাচিত কাব্যগ্রন্থ ১ ও ২ এবং কবি কথাসাহিত্যিক মিলটন রহমানের উপন্যাস ‘অগ্নি সারসেরা‘র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩রা অক্টোবর লন্ডনের কুইনমেরী ইউনিভার্সিটির পিন্টার স্টুডিওতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন, শিক্ষক,সাংবাদিক,কবি-সাহিত্যিক,সাংস্কৃতিক কর্মীসহ বোদ্ধা সমাজের প্রতিনিধিগণ।জৈষ্ঠ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ঊর্মি মাযহারের সঞ্চালনায় অনুষ্ঠানে শামীম আজাদের কাব্যগ্রন্থ এবং মিলটন রহমানের উপন্যাস ‘অগ্নি সারসেরা‘রা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক।তিনি বলেন,মিলটন রহমানের উপন্যাস তৃণমূল থেকে বৈশ্বিক রাজনীতির দিকে যাত্রার ইতিহাস।নতুন মঙ্গল রাষ্ট্র এবং নতুন রাজনৈতিক দর্শনের খোঁজে ছুটে চলা এক তরুণের গল্প।

শামীম আজাদের কাব্যগ্রন্থদ্বয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ফারুক আহমদ রনি। তিনি বলেন,শামীম আজাদ বিলেতের নন তিনি পুরো বিশ্ববাংলা এবং বিশ্বের কবি। তাঁর কাব্যগ্রন্থে মানুষের জীবন ও তার স্বরূপ উঠে এসেছে। বক্তব্যে অতিথি জৈষ্ঠ্য সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, কবি শামীম আজাদ এবং মিলটন রহমানের গ্রন্থগুলো বাংলাসাহিত্যের নতুন এবং অভিনব সংযোজন।বাংলা টিভির চেয়ার‌ম্যান সৈয়দ সামাদুল হক বলেন, গভীর অভিনিবেশ প্রসূত উপন্যাস অগ্নি সারসেরা।বলেন,কবি শামীম আজাদ সব সময় কবিতায় মানবতার কথাই বলেছেন।এছাড়া বক্তব্য রাখেন,কবি হামিদ মোহাম্মদ, কবি স্টিপেন ওয়াটস,সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল।শামীম আজাদের কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন,সমর দাস,নজরুল ইসলাম অকিব এবং স্মৃতি আজাদ। মিলটন রহমানের উপন্যাস ‘অগ্নি সারসেরা‘র অংশ বিশেষ পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন,আনিকা তাসনিম তাপসী এবং রিনা দাস।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আডিওগ্রাম ও পিবিএস বুকসের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয় অনলাইন বুকশপ।এসময় আইডিওগ্রামের কোঅর্ডিনেটর সেলিনা শেলী বলেন,এখন থেকে ব্রিটেন এবং ইউরোপের পাঠকরা অনলাইনে বই কিনতে পারবেন।ওয়েবসাইট, ফেসবুক,ইমেইল কিংবা হোয়াসএপে বই কিনতে পারবেন পাঠকরা।এছাড়া একই ফ্লাটফর্ম থেকে প্রতি বছর ব্রিটেন এবং ইউরোপের লেখকদের গ্রন্থ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। পিবিএসের পক্ষ থেকে কামরুল হাসান শায়ক বলেন,অনলাইন বুকশপের মাধ্যমে ব্রিটেন তথা ইউরোপে পাঞ্জেরী পাবিলেকেশন্সসহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রকাশকদের বই পাবেন পাঠকরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.