ভক্তদের শান্ত ও ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের কিংবদন্তী সাবেক ফুটবলার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ফুটবল সম্রাট জানালেন তিনি ভালো আছেন। ভক্তদের শান্ত ও ইতিবাচক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার রাতে (৪ ডিসেম্বর) সাও পাওলোর হাসপাতাল থেকে নিজের ভেরিফাইড ইনস্টগ্রামে সুস্থতার কথা জানান দিলেন তিনি। খবর গোল ডটের।

ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বন্ধুরা সবাইকে শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি অনেক শক্তিশালী এবং আশাবাদী। নিয়ম অনুযায়ী আমার চিকিৎসা চলছে। এখন পর্যন্ত চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে যে চিকিৎসা সেবা পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাতে চাই।”

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি পুরো বিশ্ব থেকে যে ভালোবাসার বার্তা পেয়েছি তা আমাকে শক্তি যোগাচ্ছে। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ।”

জানা গেছে, গত মঙ্গলবার থেকে সাও পাওলোর হাসপাতালে পেলে। শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, গত সেপ্টেম্বর থেকে অন্ত্রের ক্যানসারের জন্য কেমোথেরাপি চলেছে। সংক্রমণের কারণে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। গত বছর সেপ্টেম্বরে তার কোলনের টিউমার বাদ দেওয়া হয়েছিল। তবে এবার শরীরের কোনও অঙ্গে ক্যানসার ছড়িয়েছে, তা হাসপাতাল বা পরিবারের তরফে জানানো হয়নি। কিন্তু শনিবার দিনের শুরুতেই তার অবস্থা গুরুতর বলে খবর ছড়িয়ে পড়ে স্থানীয় সংবাদমাধ্যমে।

শনিবার ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানায়, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কিংবদন্তী ফুটবলার। পেলেকে বর্তমানে রাখা হয়েছে প্যালিয়াটিভ কেয়ারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.