সমাবেশের স্থান আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে !

আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিকল্প ভেন্যু হতে পারে রাজধানীর আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে।

আগামীকাল সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেবেন।

আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে বিএনপির বিকল্প ভেন্যু হবে কি না- এমন প্রশ্নের জবাবে দলটির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী রোববার রাতে  গণমাধ্যমকে  বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনায় আছে। আগামীকাল বৈঠকে ভেন্যু চূড়ান্ত হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.