এ ছাড়া, বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান এবং বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক সহযোগিতা গড়ে উঠেছে, যা ইতিবাচক ফলাফল সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে আরও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন।
সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

