স্বর্ণের দাম ভরি ৯৩ হাজার টাকা ছাড়ালো

 

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। বাড়ানো নতুন দর অনুযায়ী প্রতি ভরি ভালো মানের স্বর্ণ কিনতে এখন থেকে গ্রাহককে গুনতে হবে ৯৩ হাজার টাকার বেশি। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে।

সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।

এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

নতুনভাবে দাম বাড়ায় দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুর দর। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। গত ৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। বাজুজ জানায়, নতুন মূল্য অনুযায়ী- সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.