জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে : আইনমন্ত্রী

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে একটি সংবিধান আছে, এ সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে তার সংসদীয় এলাকায় সফরে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

এ সময় আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, আখাউড়া-কসবা সার্কেল (অতিরিক্ত) নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.