রাজধানীর ৯ স্পটে পাহারায় থাকবে আওয়ামী লীগ

বিরোধী জোটের গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীতে ফের উত্তেজনা বিরাজ করছে। রাজধানীর একাধিক স্পটে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো বড় শোডাউন করার ঘোষণা দিয়েছে। পাল্টা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও। ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা রাজধানীর ৯টি স্পটে সতর্ক পাহারায় থাকবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাতটি স্পটে এবং দক্ষিণ আওয়ামী লীগ দুই স্পটে থাকবে। জুমার নামাজের পর রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে যুবলীগ। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে।

গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগ ১০ ডিসেম্বরের মতো একই অবস্থানে ঢাকাসহ সারা দেশে সতর্ক পাহারায় থাকবে। পাল্টাপাল্টির কোনো বিষয় নয়। বিষয়টি হলো সতর্ক পাহারায় থাকতে হবে। তারা (বিএনপি) গণমিছিলের নামে সহিংসতা করবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, আমরা কী করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে থাকব? দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?

আওয়ামী লীগ যে ৯টি স্পটে পাহারায় থাকবে সেগুলো হলো- উত্তরা, মহাখালী, ফার্মগেট, শ্যামলী, গাবতলী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর এবং রামপুরা-বাড্ডা ইউলুপ, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে ও যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.