বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও ‍মৃত্যুর সংখ্যা বেড়েছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও ‍মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময়ে নতুন করে আরো ছয় লাখ ৪৭ হাজার ৭৫৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন আরো দু’হাজার ১২৫ জন।

গতকাল শনিবার আক্রান্ত হয়েছিলেন চার লাখ ২৯ হাজার ৭২৯ জন আর মারা গেছিলেন এক হাজার ৩০ জন। তার আগে শুক্রবার ছয় লাখ ২৫ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছিলেন। এছাড়া মারা গেছেন আরো দু’হাজার ২৩৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৩৭৫ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৪৫ হাজার ৭৭৩ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি সাত লাখ ৯৬ হাজার ৩০০ জনে। মোট মারা গেছে ১১ লাখ ছয় হাজার ৬৪০ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৪৫৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬২৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮০ লাখ ২৭ হাজার ৯৬৮ জন। আর মারা গেছে এক লাখ ৫৯ হাজার ৯৩ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ৮৬১ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ১৯৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৪ লাখ ১৫৯ জন। মারা গেছে ছয় লাখ ৯০ হাজার ২১৩ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.