জার্মানির ফ্রাঙ্কফুর্টে আজ ঈদের নামাজে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ নেয় , প্রবাসী বাংলাদেশী ব্যানারে এবং মাবিন মসজিদের উদ্যোগে পৃথক পৃথক স্থানে নামাজের আয়োজন করে , ফ্রাঙ্কফুর্টের প্রান কেন্দ্রে বাংলাদেশী সুপারমার্কেট সেভেন ডেয়স সুপারমার্কেট চত্বরে প্রবাসী বাংলাদেশী ব্যানারে এবং মাবিন মসজিদের আয়োজনে নামাজ অনুষ্ঠিত হয় । আজকের আবহাওয়াটা অনুকূলে ছিল , ফ্রাঙ্কফুর্ট এবং আশেপাশের শহর থেকে প্রবাসীরা নামাজের জন্য সকাল থকেই প্রবাসীরা আসা শুরু করে । ফ্রাঙ্কফুর্টের এই এলাকাটি আজ প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় , একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয় , আজকের ঈদের দিনটিতে এই এলাকাটা হয়ে উঠেছিল একটি লিটল বাংলাদেশ ।

