শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ কথোপকথনে আগামীকাল শুক্রবারের অতিথিগণ

বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশে নোবেল করোনার দ্বিতীয় ঢেউ, কঠোর লকডাউন, করোনাকালীন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সরকারের ব্যবস্থাপণা, চলমান রাজনীতি ও ভবিষ্যতের করণীয় নিয়ে আলোচনা ও বিশ্লেষণের জন্য আগামীকাল রোজ শুক্রবার ইংরজি ১৬/০৪/২১ তারিখে পত্রিকার  চতুষ্কোণ কথোপকথনের নিমন্ত্রণে অতিথি হয়ে আসছেন ডাকসুর সাবেক ভিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা  আখতারউজ্জামান,। সাথে আরো উপস্থিত থাকছেন সাবেক ছাত্রী নেত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) সাবেক দপ্তর সম্পাদক, গনিত ও কম্পিউটার সায়েন্স অধ্যাপিকা, মুক্তিযোদ্ধা লুত্ফা হাসীন রোজী এবং শুদ্ধস্বর ডটকম পত্রিকার প্রধান সম্পাদক হাবিব বাবুল।

চতুষ্কোণ কথোপকথনটি শুরু হবে ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টায় এবং বাংলাদেশের সময় রাত ১০ : ০০ টায় । চতুষ্কোণ কথোপকথনটি সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি সদাসরি ইউ টিউব চ্যানেল, পত্রিকার চ্যানেল, হাবিব বাবুল ফেইসবুক টাইম লাইন এবং বুলবুল তালুকদারের ফেইসবুক টাইম লাইন থেকে দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.