নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাগরিক ঐক্যের সমাবেশ, মিছিল

নাগরিক ঐক্য এরশাদ আমলে পুলিশের গুলিতে নিহত নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে , এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে  সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল সহকারে  নূর হোসেন স্কয়ারে যেয়ে পুস্পস্তাবক অর্পণ করে । প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না , সমাবেশের সাথে সংহতি প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অপর্ণা রায় ।

মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বলেন নুর হোসেনের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে এই সরকার ক্ষমতায় টিকে আছে , তিনি বলেন এই সরকারকে ঐক্যবদ্ধ ভাবে সকল গণতান্ত্রিক শক্তিকে একসাথে মিলে না বলতে হবে , তিনি বলেন দেশকে এই সরকার দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে ,জনগণের ভোটের অধিকার অনেক আগেই হরণ করে দিনের ভোট রাতে করে এমন এক অবস্থা সৃষ্টি করেছে  যে মানুষ এখন আর ভোট কেন্দ্রেই যায় না । তিনি  বলেন নুর হোসেনের আদর্শকে বাস্তবায়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরন্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে , এ ছাড়া গনতন্ত্রের মুক্তি নেই , তিনি বলেন আসুন আজকে গণতন্ত্রের মুক্তির জন্য  আন্দোলনের শপথ নেই ।

 

মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম , শহিদুল্লাহ কায়সার,  মোফাকখারুল ইসলাম নবাব ,   সাকিব আলী,জাহেদুর রহমান , আনিসুর রহমান খসরু ,  দেওয়ান আবু তালেব ,ফেরদৌসি  বেগম , শাহনাজ রুনু,    কবির হসান, সাকিব আনোয়ার     মহানগর নেতা আতিকুল ইসলাম , রাজ্জাক সজীব, যুব ঐক্যের নেতা আনিসুর রহমান মুন্না , খলিলুর রহমান প্রমুখ ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.