পুন:নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে ৬ শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুন:নির্বাচনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে ৬ শিক্ষার্থীর। সোমবার বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে তারা অনশনে বসেন। প্রথমে চারজন শিক্ষার্থী এই অনশনে বসেন, পরে তাদের সঙ্গে যোগ দেন আরও দু’জন।

এরা হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ তানজিম, পপুলেশন সায়েন্সে বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাঈনউদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য মণ্ডল। পরে তাদের সঙ্গে যোগ দেয়া আরও দু’জন শিক্ষার্থী যোগ দেন।

অনশনরত তাওহীদ তানজিম সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। আমরণ অনশনে বসা নিয়ে তিনি বলেন, বর্তমান ভিসি মো. আখতারুজ্জামানের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আমরা আগেই ধারণা করেছিলাম। আমরা যেসব অনিয়মের আশঙ্কা করেছিলাম ডাকসু নির্বাচনে তাই হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.