এরশাদের শারীরিক জটিলতা দ্রুতই কেটে যাচ্ছেঃ জি এম কাদের

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে। আশা করি, তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় জাতীয় যুবসংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.