প্রবাসী জামাইয়ের সংস্পর্শে এসে আইসোলেশনে শ্বশুর

জয়পুরহাট জেলায় আইসোলেশনে রাখা হয়েছে এক ব্যক্তিকে (৬০)। তিনি প্রবাসী জামাইয়ের সংস্পর্শে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার সকালে আক্কেলপুর উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে তাকে আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়।

জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন নওগাঁর বদলগাছির ওই ব্যক্তি। তিনি প্রবাসী না হলেও তার প্রবাসী জামাই গত ২০-২২ দিন আগে ওমান থেকে নিজ বাড়িতে আসেন। তিনি জামাইয়ের সংস্পর্শে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা বলেন, আইসোলেশনে রাখা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে। তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.