ফাইল ছবি

ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: অ্যাডভোকেট আনসার খান

গণফোরামে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান বলেছেন- দেশে অস্বাভাবিক হারে ধর্ষনের সংখ্যা বেড়ে চলেছে। দেশের সকল অঞ্চলে ধর্ষণ  মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আইনশৃংঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্য, মাদ্রাসা-মসজিদের ইমাম, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকেরা ধর্ষন কর্মকান্ডের সাথে যুক্ত হওয়ায় দেশের শিশু কন্যা, নারী মহিলা সহ সকল বয়সের মহিলা ভীত হয়ে পরেছেন।দেশের নারী সমাজ আজ নিজেদের নিরাপত্তা নিয়ে শংঙ্কিত। মহিলা সমাজকে নিরাপত্তাহীন অবস্থা থেকে উদ্ধার করার জন্য সময় এসেছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী ধর্ষনের বিরুদ্ধে রাজপথে নেমে একযোগে আওয়াজ তুলি-ধর্ষনমুক্ত বাংলাদেশ চাই। তিনি শুক্রবার (১২ জুলাই) সিলেট নগরীর এক অভিজাত হোটেলের গণফোরাম সিলেটের উদ্যেগে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরো বলেন- আইনশৃংখলার চরম অবনতির ফলে দেশে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। ব্যাংক লুট করে সুইস ব্যাংকে অর্থপাচার করা হচ্ছে, দুর্নীতি এখন লাগাম ছাড়া অবস্থায় পৌঁচ্ছে গেছে, বিচার বিভাগকে অকেজো করার চেষ্টা চলছে- ফলে ধর্ষন মামলার দাগী আসামীরাও আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে।

সুশাসন আর গণতন্ত্র এখন কল্পনাই করা যায় না। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুশাসন আর গণতন্ত্র প্রতিষ্টার জন্য সকল দেশ প্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলার জন্য গণফোরামের পক্ষ থেকে আহবান জানাচ্ছি।

যোগদান অনুষ্ঠানে সিলেটের গণফোরাম নেতা আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কানাই লাল দাশ, মহনগর গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, গণফোরাম জেলা নেতা মো. নজরুল ইসলাম আজাদ, জেলা নেতা আবুল হোসেন, যুবনেতা আবু জাফর শিহাব। ট্রেইনি অ্যাডভোকেট এ.এইছ. শামীমের উপস্পানায় অনুষ্টিত যোগদান অনুষ্টানে বিভিন্ন দল থেকে বেশ কিছু রাজনৈতিক নেতাকর্মীরা গণফোরামের সদস্য ফরম পূরন করে আনুষ্টানিকভাবে গণফোরামে যোগদান করেন। সভাপতির বক্তব্যে আশরাফ হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন- একটা গণতান্ত্রিক দেশ গড়ার আন্দোলনে আপনাদের এইযোগদান ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.