প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা, দেশে খরচ ও বিনিয়োগ, জমার বিপরীতে ঋণ নেওয়া এবং মূল অর্থসহ অর্জিত মুনাফা বিদেশে পাঠানোর সুযোগ পাবেন প্রবাসীরা।
নতুন ব্যবস্থায় যেসব সুবিধা পাওয়া যাবে
একাধিক ব্যাংকে হিসাব খোলার সুযোগ : অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে।
তিন ধরনের হিসাব : প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খোলার সুযোগ পাবেন।
বিদেশ থেকে অর্থ জমা : ব্যাংক, এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো অর্থ এ হিসাবে জমা করা যাবে। পাশাপাশি নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখা যাবে।
দেশে অর্থ ব্যয় ও বিনিয়োগ : এ হিসাবে থাকা অর্থ দিয়ে দেশে খরচ মেটানো, অন্য হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে।
জমা অর্থের বিপরীতে ঋণ : এ হিসাবে জমা অর্থ জামানত হিসেবে রেখে ঋণ নেওয়ার সুযোগ থাকবে।
বিদেশে অর্থ পাঠানো : হিসাবের মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে।
অনলাইন ব্যাংকিং সুবিধা : ব্যাংকগুলো প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ পাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.