ঈশ্বর সমাচার – জাকওয়ান হুসাইন

জেলখানার এই কক্ষটা বেশ চওড়া। বাইরে থেকে জেলখানার সম্পর্কে যতটা ভীতিকর কথা শুনতাম তার সবগুলোই প্রায় সত্যি। এই কয়েকদিনে আমার প্রায় সবরকম খারাপ অভিজ্ঞতাই হয়েছে। নিজের কথাগুলো এক রাতে কতটুকু লিখতে পারব জানি না। তবে চেষ্টা করব নিজের কথা কিছুটা হলেও সবার সামনে তুলে ধরার। হয়তো তাতে আমার মতো কোন অভাগীর জন্য সভ্য সমাজের করুণা হলেও হতে পারে। এই যে কলম দিয়ে লিখছি,যে কাগজে লিখছি তা নেয়ার জন্য কারারক্ষী কে ঘুষ দিতে হয়েছে। আমি তো খুনের আসামী তাই আমার ফাঁসির আদেশ হয়েছে। কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে আমাকে। আজ ভোর রাতেই আমার ফাঁসি কার্যকর করা হবে। আমি অবশ্য বেশিদূর লেখাপড়া করিনি। ক্লাস নাইন পর্যন্ত পড়েছিলাম। তারপর পতিতাপল্লীতে থাকার সময় কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেমেয়েরা এসে সপ্তাহে দুদিন পড়াতো।  তখন ওদের মাধ্যমেই এসএসসি পরীক্ষাটা দিয়েছিলাম।

ও হ্যা,দেখো দেখি কান্ড! আমি তো এখনো নিজের পরিচয়ই দেইনি। আমি কুসুম। না,ছদ্মনাম নয়। বাপ মায়ের দেয়া নাম। ইস! কতদিন বাদে নিজের বাপ মায়ের দেয়া নামটা মনে পড়লো। রঙচঙা ছদ্মনামের আড়ালে হারিয়েই গেছিলো প্রায় নামটা।  আমি একজন পতিতা। খাস বাংলায় বেশ্যা আমি। শরীর বেঁচে খাই। এখন চার চারটে খুনের দায়ে ফাঁসিতে ঝুলবার জন্যে সময় গুনছি। বয়স আমার খুব বেশি না। পঁয়ত্রিশের কাছাকাছি হবে। বাঙ্গালী মেয়েরা নাকি ত্রিশেই বুড়ি হয়ে যায়, আমার ক্ষেত্রে কিন্তু কথাটা একদম অচল। গা- গতরে আমি এখনো যে কোন অষ্টাদশীকে টেক্কা দিতে পারি। খানকি পাড়ায় আমার বেশ নাম ডাক এজন্যে। চাহিদাও অনেক বেশি আমার। কথাগুলো খুব অশ্লীল লাগছে তাই না? কি করব বলুন,অভ্যাস হয়ে গেছে তো। কাম করার সময় খিস্তি না দিলে আবার কাষ্টমারের অর্গাজম হয় না। যাই হোক কাজের কথায় আসি। ভোরে আমার ফাঁসি হবে এটা নিশ্চিত। একবার ভাবছি আত্মহত্যা করি।  আমি তো অপরাধী নই। খামোখা রাষ্ট্রের দেয়া শাস্তি কেন মাথা পেতে নেব? আমাকে গ্রেফতার করার প্রায় বছরখানেক পার হয়ে গেছে। যদিও প্রথমেই আমি ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছিলাম। তারপরও কেন বছরখানে সময় নিয়েছে কোর্ট, তা উপরওয়ালাই জানে।  আমার তো তিনকুলে কেউ নেই। নেই বললে ভুল হবে। থেকেও নেই। আমার তাই আইনজীবি ঠিক করারও কেউ ছিল না। আমি নিজেও তা চাইনি। কিন্তু আসগড় সাহেব যে আমার পক্ষে আইনজীবি ঠিক করবেন আমি জানতাম না। আসগর সাহেব আমার কাস্টমারদের একজন। বিপত্নীক এই মানুষটার মতো ভাল মানুষ আমার জন্মেও দেখিনি। এই যে জেলখানার খরচ মানে পিসি তে টাকা লাগানো সহ আনষাঙ্গিক যা কিছু আছে তার সবই আসগড় সাহেব দেন। নিয়ম করে প্রতি সপ্তাহে দেখাও করতে আসেন। আসগড় সাহেবের কথা পড়ে বলব সময় আসলে। এখন বলি কি করে বেশ্যা হলেম, কি করেই বা খুন করে ফাঁসির আসামী হলেম। আর কাদের জন্য হলেম। প্রত্যেক ধর্মেই তো আছে মানুষের ভেতরে নাকি ঈশ্বর বাস করেন। আজ সেই ঈশ্বরদের সমাচার লিখে যাচ্ছি।

 

জন্মেছিলাম এক নিম্নমধ্যবিত্ত ঘরে। জন্মই আমার আজন্ম পাপ। একে তো মেয়ে হয়ে জন্মেছিলাম তার উপর আবার গরীব ঘরে। নারীর প্রতি সমাজের অবহেলা, অত্যাচারের চিত্রটা খুব ছোটবেলা থেকেই দেখতে শুরু করেছিলাম। বাবা মা প্রেম করে বিয়ে করেছিলেন। দুজনে কোন এক গার্মেন্ট কোম্পানীতে চাকুরী করতেন। সেখানেই তাদের প্রেম। তারপর বিয়ে। বড় হওয়ার পর শুনেছি আমি নাকি তাদের অবৈধ সন্তান। মানে বিয়ের আগেই আমি মায়ের পেটে এসেছিলাম আর সেই জন্যই লোকজন ধরে তাদের বিয়ে দেয়। আশে পাশের মানুষজন অনেকেই কথা কাটাকাটি হলে বেজন্মা বলে খোটা দেয়। আমি নারী, আমি অবলা আমার কোন অধিকারবোধ থাকতে নেই এটা প্রথম বুঝেছিলাম আমার পরিবার থেকেই,আমার ভাই আর আমার মাঝের পার্থক্য থেকে। খাবার-দাবার থেকে শুরু করে পোশাক-আশাক সবকিছুতেই ভাইয়ের অধিকার বা পাওনাটা বেশি ছিল। কারণ সে পুরুষ। আমি নারী। খুব দুরন্ত ছিলাম শৈশবে। রান্নাবাটি খেলার থেকে ফুটবল ক্রিকেট খেলার দিকেই বেশি ঝোক ছিল। কিন্তু কেউ খেলায় নিতো না। ওই যে আমি নারী। নারীর তো এসব খেলা খেলতে নেই। খেলাধুলা,ঘোরাফেরা,পোশাক-আশাক,আচার-ব্যবহার সবখানেই বিশাল একটা পার্থক্য নারী আর পুরুষের। নারী যে শুধুই ভোগের বস্তু! তাই তাকে ছোটবেলা থেকেই ওরকম ভাবে প্রস্তুত করা হয়ে থাকে।

যাইহোক, ছোট থেকে সব মানিয়ে গুছিয়ে চলা শিখতে শিখতেই বড় হচ্ছিলাম। একটা সময় টের পাচ্ছিলাম নিজের ভেতরে বেশ পরিবর্তন আসছে। বুকে স্তন যুগল বেশ গুটি বাধছে। পুরুষ মানুষ দেখলেই কেমন লজ্জা লজ্জা পায়। প্রথম যেবার মিনস হলো ভয়ে তো প্রায় মরেই যাচ্ছিলাম। খেলার মাঠ থেকে দৌড়াতে দৌড়াতে এসে মাকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম। কতই বা বয়স হবে তখন? সবে দশ পেরিয়েছি। স্কুলে পড়তাম। কিন্তু মেয়ে বড় হচ্ছে বিয়েশাদি দিতে গেলে কিছুটা আরবী পড়া জানাশোনার প্রয়োজন  আছে। তাই মা আরবী পড়ানোর জন্য একটা হুজুর রেখে দেয়। আমিও নিষ্ঠার সাথে কায়েদা,আমপাড়া শুরু করি। বাবা তখন কিসের যেন একটা ব্যবসা করতো আমি ঠিক অতটা জানতাম না । আর মা গার্মেন্টস এ। আমাদের দুই রুমের একটা বাসা ছিল। এক রুমে বাবা মা  আরেক রুমে আমি আর ছোটবোন।  ভাইটা পাশের বাসায় দাদীর সাথে ঘুমাতো। তো হুজুর আরবী পড়ানোর সময় নানান অছিলায় বুকে,পিঠে,নিতম্বে হাত বোলাতো। আমার খুব খারাপ লাগতো। কষ্ট হতো কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। কারণ হুজুরদের তো মানুষ ঈশ্বরের মতো ভক্তি করে। তার নামে কিছু বললে কে বিশ্বাস করবে। একদিন ঘরে ঘুমিয়েছিলাম। হুজুর কখন এসেছে টের পাইনি। বাড়িতে তো কেউই ছিল না। হঠাৎ একটা অব্যক্ত ব্যথায় ঘুম ভেঙে যায়। চোখ খুলেই দেখি হুজুর আমার পায়জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে আমার গোপনাঙ্গে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠতেই হুজুর আমার মুখ চেপে ধরে হাত দিয়ে। তারপর আমাকে বলে,’ খবরদার এই কথা কাউকে বলবে না। কাউকে যদি এই কথা বলো তুমি তাহলে তোমার উপর আল্লাহর অভিশাপ পড়বে। সেদিনের পর হুজুর আর পড়াতে আসেনি। আমিও কাউকে বলিনি ঘটনাটা। যদি আল্লাহ অভিশাপ দেয়। স্কুলের বাংলা স্যার ছিলো খুব মজার মানুষ। খুব সুন্দর করে কথা বলতেন। অনেক বড় বড় স্বপ্ন দেখাতেন। বেগম রোকেয়ার গল্প বলতেন,শহীদ জননী জাহানারা ইমামের কথা শোনাতেন। স্যারের কথা শুনে আমি স্বপ্ন দেখতাম বেগম রোকেয়া হবার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবার। স্যার প্রায় বলতেন, প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন। আমি স্যারকে ঈশ্বরের মতোই ভালো মনে করতাম। স্যারের কথা শুনে বলে উঠতাম তখন, স্যার আপনিও তাহলে ঈশ্বরের মতোন, কারণ ঈশ্বর তো আপনার মাঝেও বাস করেন। স্যার হাসতেন আর বলতেন,প্রত্যেক মানুষের হৃদয়েই ঈশ্বর থাকেন। কিছুদিনের মধ্যে আমি সেই ঈশ্বরের ঈশ্বরত্বের রুপটা দেখতে পেয়েছিলাম। একদিন ক্লাসের শেষ পিরিয়ডে স্যার আমাকে বলল, তুমি ছুটির পর অফিস রুমে এসো। অফিসটা ময়লা হয়ে গেছে পরিষ্কার করতে হবে। আমি তো খুশিতে আত্মহারা। স্যার আমাকে এই দায়িত্ব দিলেন! আমাকে? স্যার নিশ্চয় আমাকে খুব বেশি স্নেহ করেন তাই আমাকেই কাজটা করতে বলেছেন। ছুটির ঘন্টা বাজতেই সবাই নিজ নিজ বাসায় চলে গেল। স্কুলে স্যার একাই ছিল। অন্য স্যারেরাও চলে গেছে। আমি বইগুলো গুছিয়ে নিয়ে অফিস রুমের দিকে এগোই। গিয়ে দেখি স্যার বসে আছেন চেয়ার। আমি ছালাম দিয়ে ভেতরে ঢুকতে স্যার দরজা বন্ধ করে দেয়। তারপর জাপটে ধরে টেবিলের উপর ফেলে পাশবিক নির্যাতন চালায়। তারপর ভয় দেখায় আমি যদি কাউকে বলে দেই তাহলে ঈশ্বর আমাকে নরকে পাঠাবে। আমি নরকের ভয়ে কথাটা চেপে যাই। এখন কথাটা মনে হলে ভাবি, আচ্ছা সেই বয়সে তো অনেক ছোট ছিলাম? যৌনতার কোন বোধই ছিল না তো আমার মাঝে। তারপরও পিচ্চি শরীরটাকে দেখে কিভাবে এদের লালসা জাগে? আজ এই প্রশ্নের কোন উত্তর পাইনি। হয়তো পাবোও না। একজন নারী তার প্রথম যৌন নির্যাতনের শিকার হয় তার পরিবার বা আশে পাশে থেকেই। পুরুষ শুধু পুরুষই। তার আর কোন পরিচয় হতে পারে না। চাচা,মামা,খালু,ভাই যে পরিচয়েই হোক না কেন পুরুষ শুধুই পুরুষ। তারা কোন সম্পর্কে  বিচার করে না। নারী দেখলে লালসা অনুভব করে। উত্তেজিত হয়ে পড়ে। তারপর সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভোগ করবার। আমার জন্ম কিন্তু একটা মুসলিম পরিবারে। ধর্মের বিরুদ্ধে কথা কইতে নাই। তবু কিছু কিছু সত্য না বললে বড্ড অন্যায় করা হবে। আমি তো মুখ্য-সুখ্য মানুষ। তবুও ছোটবেলা থেকে বই পড়ার একটা বাতিক ছিল। সেইখান থেকে বিভিন্ন ধরণের বই পড়ার চেষ্টা করতাম সময় পেলেই। তো কথা হচ্ছে প্রায় সবধর্মের ধর্মগ্রন্থগুলোয় শাব্দিক বা পারিভাষিকে ঈশ্বর শব্দটাকে পুংলিঙ্গে দেখানো হয়েছে। কোরআন,হাদীস বা আরবী ভাষা সম্পর্কে যাদের জ্ঞান বেশি তারা আমার সাথে অবশ্যই একমত হবেন। আল্লাহ আদমকে তার নিজের সুরতে সৃষ্টি করেছেন। আদম তো পুরুষ। তারমানে  পুরুষের আকৃতিতে ঈশ্বরের ছায়া বা অবয়ব অবশ্যই আছেন। কোরআনে যখন মানুষকে জান্নাতের কথা বলা হয়েছে মানে জান্নাতের বিবরণ দেয়া হয়েছে সেখানে সবথেকে বেশি আকর্ষনীয় হলো জান্নাতে পুরুষদের কে ৭০ টি হুর স্ত্রী হিসেবে দেয়া হবে। একই আল্লাহর বিধান নারী পুরুষ সবার জন্য একই রকম। কিন্তু পুরষ্কারের বেলায় পুরুষকে ৭০ জন সর্বোৎকৃষ্ট নারী দ্বারা সম্মানিত করা হচ্ছে আর নারীর বেলায় লবডঙ্কা! ইসলামের সব বিধান যেহেতু সবার জন্য সমান। সবাইকে সমান কষ্ট করে পালন করতে হয় তাহলে পুরষ্কারের বেলায় নারী পুরুষের পার্থক্য কেন? পুরষ্কারের তালিকায় নারীকেই বা কেন রাখা হলো? কোন কাজের বিনিময়ে পুরষ্কার দেয়া হয়ে অবশ্যই উপভোগ্য কোন বস্তু বা বিষয়কে। তাহলে এর থেকে কি প্রমাণিত হয় নারী শুধুই ভোগ্যবস্তু?

কি যে লিখছি মাথায় কাজ করছে না। আমি তো একজন বেশ্যা। আমার এসব নীতিকথা বলবার বা লেখবার কোন অধিকার নেই। এসব অধিকার থাকে শুধু সমাজের তথাকথিত সেই সভ্যলোকদের। যাদের হৃদয়ে ঈশ্বর বাস করেন। যারা ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন। আমি বরং আমার কথাই বলি। সময় খুব কম। জানি না কতটুকু কি লিখতে পারবো। তো সেই প্রথম যখন স্যারের কাছে যৌন নির্যাতনের শিকার হলেম তখনও কাউকে কিছু বলতে পারি নি। কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। খুব ভয়ে ভয়ে থাকতাম সবসময়। একা একা কান্না করতাম। কাউকে তো আর কিছু বলতে পারতাম না। ভাল মন্দ সবমিলিয়ে বড় হচ্ছিলাম। যখন ক্লাস নাইনে পড়ি তখন পাশের বাড়ির এক বড় ভাই যিনি শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তো তার সাথে একটা সম্পর্র্ক তৈরী হয়। ছেলেটা দেখতে খুব সুদর্শন ছিল। সত্যি সত্যি তার প্রেমে পড়ে গেছিলাম। পাগলের মতো ভালবাসতাম। জীবনে ওই একজনকেই ভালবাসতে পেরেছিলাম। একদিন সন্ধ্যাবেলায় আমার বাসায় কেউ ছিল না। সে এসেছিল আমার বাসায়।  ও যখন আমাকে আদর করে বুকে জড়িয়ে ধরেছিল তখন সেখানে স্বর্গ খুজে পেয়েছিলাম। গভীর মমতায় আঁকড়ে ধরেছিলাম তাকে। কিন্তু একটু পরই আমাকে নরকদর্শন করতে হয়েছিল যখন দেখলাম তার চোখে আমার ছোট্টবেলার স্যারের দৃষ্টি। তার হাতদুটো সব ছাড়িয়ে আমার সদ্য উত্থিত স্তনযুগল খুজে ফিরছিল। যখন বাধা দিতে গেলাম তখন রেগে গিয়ে বলল, ভালবাসলে এসব করতে হয়। এসব ছাড়া নাকি ভালবাসা হয় না। কিছু বলতে পারিনি। ভালবাসার মানুষটা সেদিন আমার খুবলে খেয়েছিল আমার শরীর। ভালবাসি তো মেনে নিয়েছিলাম। দাঁত চেপে সহ্য করেছিলাম সব যন্ত্রণা। তারপর বেশ কয়েকবারই তার সাথে মিলিত হতে হয়েছিল আমাকে। কিন্তু একদিন যখন তাকে ছোটবেলার সেই স্যারের কথা শেয়ার করেছিলাম সেদিন সে  আমাকে চরিত্রহীন বলে চলে গেছিলো। আমি নাকি তার সাথে প্রতারণা করেছি আগে তাকে কথাটা না বলে। ও হ্যা যাওয়ার সময় কিন্তু আমার শরীরটা ভোগ করেই গেছে। খুব কষ্ট পেয়েছিলাম। দিনরাত কান্না করতাম। ভালবাসার মানুষ চলে যাওয়াটা যে কি যন্ত্রণার বলে বোঝানো দায়। কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না। ভাল মন্দ মিলিয়ে আমারও সময় কেটে যাচ্ছিলো। একদিন মা এসে বলল, তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে কাল। যথারীতি পাত্রপক্ষ দেখতে আসলো। শশুরবাড়ীর মানুষেরা কোরবানীর ঈদের গরুকে যেভাবে দেখে ওভাবেই দেখলো আমাকে। আর আমি যেহেতু ছোটবেলা থেকেই সুন্দর তাই মোটামুটি পছন্দ হলো তাদের। কিছু বোঝার আগেই বিয়ে হয়ে গেলো। শশুরবাড়িতে এসে শুরু হলো নতুন নাটক। বাসরঘরে চুপচাপ বসে আছি। হঠাৎ আমার চাচী শাশুড়ী এসে বিছানা থেকে নামতে বলল। তারপর বিছানায় সাদা ধবধবে একটা চাদর বিছিয়ে দিলো। কারণ আমি সতী কি না তার পরীক্ষা নেয়া হবে। যদি সাদা কাপড়ে আমার যোনী থেকে রক্ত পড়ে তাহলে বোঝা যাবে আমি সতী। নারী যে শুধু পুরুষ কতৃক নির্যাতিত হয় তা কিন্তু না। নারীর পুরুষালী দৃষ্টিরও শিকার হয় নারী মাঝে মাঝে। বাঙ্গালী নারী আমি। এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন থাকে। কিন্তু আমার স্বামী মহাশয় আমার সব স্বপ্নকে চুরমার করে দিলেন মুহুর্তেই। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে আমার উপর ঝাপিয়ে পড়লেন অভুক্ত কুকুরের মতো। প্রায় ৯৫% মহিলা জীবনে একবার হলেও স্বামী কতৃক পুরুষটির দ্বারা ধর্ষিত হয়। তবে হ্যা স্বামীর জন্য আমার একটা উপকার কিন্তু হয়েছিল। তার অত্যাধিক পিষ্টনের কারণে প্রচুর রক্তপাত হয়। আর আমি সতী বলে প্রমাণিত হই। বিয়ের পর ভালই চলছিল। কিন্তু নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না। স্বামীর সিদ্ধান্তেই চলতে হতো। মেনে নিয়েছিলাম সবটুকু। শশুরবাড়ীর মানুষদের নানান মানসিক নির্যাতন রাতে স্বামীর শারীরিক নির্যাতন আস্তে আস্তে অসহ্য হয়েছিল উঠছিল জীবন। বেশ বুঝতে পারছিলাম নারী কোথাও স্বাধীন নয়। নারী কোথাও স্বাধীন নয়। পরিবারে,সমাজে,সংসারে এমনকি বিছানাতেও স্বাধীন নয়। রতিক্রিয়াও তাকে পুরুষের ইচ্ছে মতোন করতে হয়। শশুরবাড়ীতে আর মিলছিল না কারো সাথে। তাই বাবার বাড়ি চলে আসি। ডিভোর্স ফাইল করি। এরপর শুরু হয় আত্মীয় স্বজনদের টিটকারী। নানানজনের নানান কথা। সেই সাথে আশেপাশের ছেলে-বুড়োর কু দৃষ্টি। তাই ভাবলাম শহরে চলে যাব। মফস্বল শহর ছেড়ে পাড়ি দিলাম স্বপ্নের শহর ঢাকায়। পরিচিত কয়েকজনের সহযোগিতায় কাজ নিলাম একটা গার্মেন্টস কোম্পানীতে। ঈশ্বর যে ভদ্রপল্লীতে থাকেন শুধু তা এখানে এসে প্রমাণ পেলাম। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প। বৈদেশিক মূদ্রা আয়ের প্রধান খাত হিসেবে তৈরী পোষাক শিল্পকে বিবেচনা করা হয়। বাংলাদেশের ব্যবসায়িক পরিমন্ডলে অনেক সীমাবদ্ধতা রয়েছে তা সত্বেও আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে তৈরী পোষাক শিল্প। দেশের জন্য বয়ে এনেছে অভূতপূর্ব সাফল্য। খুলে দিয়েছে সম্ভাবনার রুদ্ধ দ্বার। এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠিত করার পেছনে সর্বদা যারা অবদান রাখেন তারা দুই শ্রেণীর । প্রথম শ্রেণী হচ্ছে মালিক পক্ষ। আর দ্বিতীয় শ্রেণী হলো শ্রমিকেরা। মালিকেরা অর্থের যোগান দেয়। আর দ্বিতীয় শ্রেণী অর্থ্যাৎ শ্রমিকেরা সেই অর্থের সাথে নিজেদের শ্রমের বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত করে গার্মেন্টস শিল্প কে। একটি গার্মেন্টস ফ্যাক্টরীকে অর্থে, নামে বা উন্নতির স্বর্নশিখরে প্রতিষ্ঠিত করতে  শ্রমিকের অবদান ৯০% আর মালিকের ১০%। অথচ আজ বাংলাদেশের শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছে। কম মজুরী, নিরাপত্তা ও সঠিক মুল্যয়ন না করার কারণে। শ্রমিকদের কষ্টার্জিত আয়ে ঘুরে যাচ্ছে অর্থনীতির চাকা। বড় লোকেরা করছে বিলাসিতা। কিন্তু কেউ কি কখনও খবর রাখে? কিভাবে জীবন কাটায় বড়লোকি বিলাসিতার এই নির্মাতারা? সকালবেলা। ঘুম হতে উঠেই শুরু হয়ে যায় রান্নার কাজ। একমুঠো খেয়ে চলে যায় অফিসে। খাবারের মেন্যুতে থাকে ভাত আর ডাল। তারপর এক ঘন্টার জন্য দুপুরে এসে ঐ সকালের ডাল বা সামান্য আলু তরকারী খেয়ে আবার ছোটে অফিসে। ফেরে অনেক রাত্রে। সারা দিনের হারভাঙ্গা খাটুনির পর আর রান্না করতে মন চায় না। দুইটি বিস্কুট বা একটি পাউরুটি খেয়ে ঘুমিয়ে পরে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। এই বাংলাদেশের শ্রমিকদের জীবন পরিক্রমা। অথচ বিশ্বে তৃতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তনীকারক দেশ এই বাংলাদেশের শ্রমিকদের জন্যই দেশে বৈদেশিক মূদ্রা প্রায় ৭৫%আসে গার্মেন্টস খাত থেকে। প্রায় ৪৫০০ গার্মেন্টসে ৩০ লক্ষাধিক শ্রমিক নিরন্তর পরিশ্রম করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সচল রেখেছে। ঢাকা, আশুলিয়া, সাভার , চট্টগ্রাম, নারায়নগঞ্জ, গাজীপুর সহ দেশের সবত্র একই ভাবে সর্বদিক থেকে নিষ্পেসিত এই শ্রমিকরা। প্রথমত তারা ভোগে অর্থনৈতিক সমস্যায়, নিম্ন মজুরীর কারনে তারা তাদের সংসার চালাতে হিমসিম খায়। মাসের ১৫ দিন বাকী থাকতেই ফুরিয়ে যায় বেতনের টাকা। কারন দ্রব্যমূল্যের উর্ধগতির কাছে পরাজিত তারা। নিত্য প্রয়াজনীয় দ্রব্যমূল্যের এতটাই উর্ধগতি যে, তাদের নাগলের একদম বাহিরে। তাইতো অপুষ্টি আর নানা রকম অসুখে বার মাসেই আক্রান্ত থাকে তারা। সরেজমিনে গেলে দেখা যাবে,একটি মাত্র রুমে গাদাগাদি করে শুয়ে থাকে কয়েকজন। কারন ঐ সামান্য বেতনে পর্যাপ্ত রুম ভাড়া নেওয়ার মতো সামর্থ্যও তাদের নেই। অশিক্ষা ও দারিদ্রতা তাদের নিত্য সহচর। এই শ্রমিকরা সব থেকে বেশী ভোগে নিরাপত্তাহীনতায়। কারন বেশীর ভাগ গার্মেন্টসগুলোই ঝুকিপূর্ন। তাইতো সাভার ট্রাজেডী, তাজরীন ফ্যাশনের ভয়াভহ অগ্নিকান্ডের মত তান্ডবের শিকার হতে হয় এই নিরীহ-ছাপোষা মানুষদের। অনাহারে অর্ধাহারে থেকে অবিশ্রান্তভাবে অবিরত ধারায় বাংলাদেশের অর্থনীতির চাকাকে যারা উন্নয়নের কক্ষপথে চালিত করছে,কি ভয়াবহ তাদের জীবন! পশুর মত খেটে খেটে যারা নির্মান করছে বড়লোকী বিলাসিতার, কি নির্মম তাদের জীবনধারা! মাথার ঘাম পায়ে ফেলে, হাড়ভাঙ্গা খাটুনি খেটে তিলেতিলে গড়ে তুলছে যে বিত্ত-বৈভব, তার তিলমাত্রও জোটে না তাদের কপালে। আর একদল মানুষ তাদের সেই কষ্টার্জিত টাকায় রচনা করছে বিলাস-ব্যাসন, গাড়ী-বাড়ী, ব্যাংক-ব্যালন্স। অথচ হতভাগা শ্রমিকরা একমুঠো খেতে পায়না, মাথা গোজার ঠাঁই পায় না, পরবার কাপড় পায় না, রোগের চিকিৎসা পায় না, পায় না সমাজে সঠিক মূল্যয়ন। একজন নাগরিকের নৈতিক অধিকার থেকেও তারা বঞ্চিত। কিন্তু তাদের টাকায় বিলাসিতার নগ্ন স্রোতে গা ভাসিয়ে দিয়েছে আজকের সমাজের কথিত সম্মানিত বড়লোকেরা। তারা আজ সেই কথিত সম্মানিত লোকদের কাছে সর্বদা হেয় প্রতিপন্ন হয়। তাদের ভাষায় তারা সমাজের নিম্নস্তরের লোক। কিন্তু সমাজের এই নীচু,হীন, শোষিত, নির্যাতিত, নিষ্পেসিত,মানুষেরাই আজকের এই কথিত ডিজিটাল সমাজের চালিকাশক্তি। ওরাই বড়লোকি বিলাসিতার নির্মাতা। তো আমিও সবকিছু মানিয়ে নিয়ে গার্মেন্টস এ চাকুরী করছিলাম। কিন্তু এখানেও ওই পুরুষতন্ত্র। সুপারভাইজার থেকে শুরু করে অফিসার যারা আছে সবাই সুযোগ পেলেই গাঁয়ে হাত দেয়ার চেষ্টা করে। শুধু আমি না এখানকার সব মেয়েই এই হ্যারেজমেন্ট এর শিকার। কিন্তু কিছু করার নেই। তারা তো ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন।  এখানেও মন টিকছিল না। অন্য চাকুরীর যে চেষ্টা করব কিন্তু আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই। আমি তো ক্লাস নাইন পাস। এই দেশে বিএ,এমএ পাশ করেই লক্ষ লক্ষ মানুষ চাকুরীর জন্য ঘুরে বেড়াচ্ছে সেখানে আমি তো কোন ছাড়! যাইহোক,সুযোগ একটা আসলো। আমি তো দেখতে খুব সুন্দর তাই দেখে আমার গার্মেন্টস এর অফিসার টিভি নাটকে অভিনয় করার প্রস্তাব দেয়। তার এক বন্ধু প্রোডিউসার। আমি আবারও উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করি। একদিন সুন্দর করে সেজেগুজে ওই স্যারের সাথে  তার বন্ধুর অফিসে গেলাম। খুব চমৎকার মানুষ। খুব সুন্দর করে কথা বলেন। কিন্তু পরদিনই আসল টের পেলাম। একটা মিউজিক ভিডিওর শ্যুটিং আছে বলে কক্সবাজার নিয়ে যাওয়া হয় আমাকে। ইউনিটে অনেকেই ছিল। সারাদিন শ্যুটিং করার পর আমি তো অনেক খুশী। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। অনেক রাতে হোটেলের রুমে ওই প্রোডিউসার আর আমার সেই অফিসার নক করে। আমি দরজা খুলতেই মদ্যপ অবস্থায়  আমাকে জাপটে ধরে একজন। আমি চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরে রেপ করে আমাকে দু’জন মিলে। আমার রুম থেকে যাওয়ার সময় টাকার একটা বান্ডিল ছুড়ে দিয়ে বলে, এখানে যত মেয়ে এসেছে অভিনয় করতে তারা সবাই আমাদের সাথে থাকে। এটাই নিয়ম। নিজের প্রতি ঘৃৃণায়,ক্ষোভে চোখ ফেটে কান্না আসে। কিন্তু আমি তো অবলা নারী! কিছুই করার নেই আমার। আমার একটা শরীর আছে। আর সেই শরীরের মালিক পুরুষেরা। তারা যখন যেভাবে ইচ্ছে চেটেপুটে খেতে পারবে। আমার কোন স্বাধীনতা নেই। নারীরা তো কোথাও স্বাধীন না। পরিবারেও স্বাধীনতা নাই,সমাজে,সংসারে কোথাও স্বাধীনতা নেই এমনকি বিছানাতেও স্বাধীনতা নেই। নারীর কোন তৃপ্তি থাকতে নেই। সব পুরুষের। কারণ তারা ঈশ্বরের প্রতিনিধিত্ব করতাছে। আল্লাহ আদমকে তার নিজের সুরতে সৃষ্টি করেছেন। তার মানে পুরুষ ঈশ্বরের সাদৃশ্য। ঈশ্বরের প্রতিনিধিত্ব পুরুষরাই করছে। এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এসেছেন পৃথিবীতে তাদের মধ্য কিন্তু একটাও নারী নেই। সুতরাং ঈশ্বরের প্রতিনিধিত্ব শুধু পুরুষই করতে পারেন। খ্রিষ্টান ধর্ম অনুসারে যীশু ঈশ্বরের পুত্র। আর বাবা তো কেবল পুরুষই হতে পারেন। বৌদ্ধ ধর্মে দেখুন গৌতম বুদ্ধ যাকে সেই ধর্মের অনুসারীরা ঈশ্বর মানেন তিনিও পুরুষ। হিন্দু ধর্মে প্রধান দেবতা যারা মানে ত্রিদেব ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বর তারা পুরুষ। ত্রিলোকের নিয়ন্ত্রক তারা। এক কথায় প্রত্যেকটা ধর্র্মই পুরুষদের কে প্রাধান্য দিচ্ছে। সৃষ্টির সকল সুবিধা ভোগ করার অধিকার শুধু পুরুষেরই আছে। আর যন্ত্রনা ভোগ করার বেলায় শুধু নারী। আমি তো মুখ্যু মানুষ। তবুও ছোটবেলায় বেশ বাইরের বই পড়তাম। একটু হিন্দু ধর্মের দিকে তাকান, নারীরা কত ভাবে নির্যাতিত,নারীকে কত নিচু চোখে দেখা হয় সেটা বোঝা যায়। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ মহাভারতের কাহিনীতে দেখেন, জুয়া খেলে হারলো পঞ্চ-পান্ডব আর বস্ত্র হরণ হলো দ্রোপদীর। এবার রামায়নে দেখুন গৌতম ঋষির ছদ্মবেশ ধরে দেবরাজ ইন্দ্র দেবী অহল্যার সাথে সহবাস করলেন। বেচারী মহিলা ইন্দ্রদেব কে স্বামী মনে করেই তার সাথে সহবাস করলেন। যখন তার স্বামী গৌতম  ঋষি টের পেলেন ব্যাপারটা তখন দেবী অহল্যাকে পাথরের মূর্তি হয়ে যাওয়ার অভিশাপ দিলেন। ইন্দ্রদেব বেচারা বেঁচে গেলেন। সমাজ দেবী অহল্যাকে বেশ্যা হিসেবে জানলো। রাবন সীতাকে অপহরণ করেছেন। অনেক যুদ্ধ করে ভগবান রামচন্দ্র সীতাকে উদ্ধার করলেন। সীতা নিজের সতীত্ব প্রমানের জন্য অগ্নি পরীক্ষা দিলেন। কিন্তু তারপরও তাকে বনবাসে যেতে হলো। কারন অযোধ্যার মানুষেরা,পুরুষেরা সীতার সতীত্বেও প্রতি সন্দেহ পোষন করলেন। আর তাই ভগবান রামচন্দ্র তাকে বনবাসে পাঠালেন। কোথাও কখনও কিন্তু পুরুষদের সতীত্বের পরীক্ষা দিতে হয় না। পরীক্ষা দিতে হয় শুধু নারীদের। একপুরুষ অনেকের সাথে থাকতে পারে যা ইচ্ছে করতে পারে দোষ কেবল নারীর বেলায়। হিন্দু ধর্মে নারীকে সবথেকে বেশি হেয় করা হয়। ব্রাহ্মণ্যবাদীরা কোনো হিন্দু স্বামী মারা গেলে তার বিধবা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে ‘সতী’ বানতেন, ইংরেজ আমলে আইন করে এ ধর্মীয় বর্বর প্রথাকে রুখতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কেইনের  ‘ধর্মশাস্ত্রের ইতিহাস’ (আট খন্ড) গ্রন্থের ‘সতী’ বিষয়ক কয়েকটি অধ্যায়ে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন। এই পরিসংখ্যান থেকে দেখা যায়, ১৮১৫ সাল থেকে ১৮১৮ সাল পর্যন্ত মাত্র তিন বছরে নারীর সতীত্ব (?) রক্ষার ধুয়া তুলে কেবলমাত্র বাংলাতেই (যা তখন বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল) ২৩৬৬ জন নারীকে আগুনে পুড়িয়ে সতী বানানো হয়েছিল, যার মধ্যে কলকাতাতেই সতীদাহের সংখ্যা ১৮৪৫। আর ১৮১৫ থেকে ১৮২৮ সাল পর্যন্ত বাংলাতে ৮১৩৫ জন নারীকে আগুনে পুড়িয়ে সতী বানিয়েছিলেন ঠাকুর-পুরহিতগণ। এটা কি গণহত্যা নয়? এ কি জঘন্য-বর্বর ধর্মীয় রীতি নয়? বীভৎস ধর্মীয় রীতিনীতির প্রতি ইঙ্গীত করে Pascal বলেছেন  Men never do evil so completely and cheerfully as when they do it from religious conviction.হিন্দু নারীরা কি স্বামীর মৃত্যুর পর স্বেচ্ছায় স্বামীর চিতায় ওঠে সহমরণে যেতেন? মোটেই তা নয়। কয়েকটি ব্যতিক্রম ছাড়া, অধিকাংশ ক্ষেত্রেই সদ্য বিধবা নারীকে উত্তেজক পানীয় পান করিয়ে কিংবা নেশা জাতীয় দ্রব্য শুঁকিয়ে অজ্ঞান করে কিংবা অর্ধচেতন অবস্থায় স্বামীর চিতায় তুলে দেওয়া হতো। ভারতের অন্যতম মানবতাবাদী লেখক ড. সুকুমারী ভট্টাচার্য তার ’প্রাচীন ভারতে নারী ও সমাজ গ্রন্থে উল্লেখ করেন :

“সদ্যবিধবা নারী নববধূর মতো সাজে, তার শ্রেষ্ঠ পোষাক পরে, সিঁদুর, কাজল, ফুলমালা, চন্দন, আলতায় সুসজ্জিত হয়ে ধীরে ধীরে সে চিতায় ওঠে, তার স্বামীর পা দুটি বুকে আঁকড়ে ধরে কিংবা মৃতদেহকে দুই বাহুতে আলিঙ্গন করে, এইভাবে যতক্ষণ না আগুন জ্বলে সে বিভ্রান্তির সঙ্গে অপেক্ষা করে। যদি শেষ মুহূর্তে বিচলিত হয় এবং নীতিগত, দৃশ্যগতভাবে ছন্দপতন ঘটে তাই শুভাকংখীরা তাকে উত্তেজক পানীয় পান করান। এমন কি পরে যখন আগুনের লেলিহান শিখা অসহনীয় হয়ে ওঠে, পানীয়র নেশা কেটে যায়, তখন যদি সেই বিধবা বিচলিত হয়ে পড়ে, ‘সতীর মহিমা ক্ষুন্ন হবার ভয় দেখা দেয় তখন সেই শুভাকাংখীরাই তাকে বাঁশের লাঠি দিয়ে চেপে ধরে যদি সে চিতা থেকে নেমে আসতে চায়,প্রতিবেশী, পুরোহিত, সমাজকর্তা সকলেই অনুষ্ঠানের সাফল্যের জন্য অতিমাত্রায় সাহায্য করতে চায়। তারা গান করে, ঢাক বাজায় এতো উচ্চ জয়ধ্বনি দেয় যে সতী যা কিছু বলতে চায় সবই উচ্চনাদে ঢেকে যায়।” (প্রাচীন ভারতে নারী ও সমাজ, পৃষ্ঠা ১৪৭)।

বর্তমানকালের তথাকথিত ‘মডারেট’ হিন্দুরা স্বীকার করতে চাইবেন না, অথবা অনেকেই জানেন না তাদের ধর্মগ্রন্থে ‘স্বামী মারা গেলে বিধবাকে স্বামীর চিতায় আগুনে পুড়ে মরে সতী হওয়ার’ সুস্পষ্ট নির্দেশ রয়েছে। প্রমাণ চাই তো, দেখুন ঋগ্বেদের দশম একটি শ্লোক। শ্লোকটির ইংরেজি হচ্ছে : : Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as collyrium (to their eyes). Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned. অথর্ববেদে রয়েছে, “আমরা মৃতের বধু হবার জন্য জীবিত নারীকে নীত হতে দেখেছি।”  পরাশর সংহিতায় পাই, “মানুষের শরীরে সাড়ে তিন কোটি লোম থাকে, যে নারী মৃত্যুতেও তার স্বামীকে অনুগমন করে, সে স্বামীর সঙ্গে ৩৩ বৎসরই স্বর্গবাস করে। দক্ষ সংহিতার শ্লোকে বলা হয়েছে, A sati who dies on the funeral pyre of her husband enjoys an eternal bliss in heaven. (যে সতী নারী স্বামীর মৃত্যুর পর অগ্নিতে প্রবেশ করে সে স্বর্গে পূজা পায়)। এই দক্ষ সংহিতার পরবর্তী শ্লোকে বলা হয়েছে, “যে নারী স্বামীর চিতায় আত্মোৎসর্গ করে সে তার পিতৃকুল, স্বামীকুল উভয়কেই পবিত্র করে।” যেমন করে সাপুড়ে সাপকে তার গর্ত থেকে টেনে বার করে তেমনভাবে সতী তার স্বামীকে নরক থেকে আকর্ষণ করে এবং সুখে থাকে। ব্রহ্মপুরাণ বলে, “যদি স্বামীর প্রবাসে মৃত্যু হয়ে থাকে তবে স্ত্রীর কর্তব্য স্বামীর পাদুকা বুকে ধরে অগ্নিপ্রবেশ করা।” (প্রাচীন ভারতে নারী ও সমাজ, পৃষ্ঠা ১৪০)।

মহাভারতের মৌষল পর্বে আমরা দেখি, ভগবান কৃষ্ণের মৃত্যুর পর তাঁর চার স্ত্রী  রুক্ষ্মীণী, রোহিণী, ভদ্রা এবং মদিরা তাঁর চিতায় সহমৃতা হয়েছিলেন। এমন কি বসুদেবের আট পত্নীও তাঁর মৃত্যুর পরে সহমরণে গিয়েছিলেন। ব্যাসস্মৃতি বলছে, “চিতায় বিধবা নারী তার স্বামীর মৃতদেহে আলিঙ্গন করবেন অথবা তার মস্তকমুন্ডন করবেন।” ষষ্ঠশতকের বরাহমিহির তার বৃহৎসংহিতায় বলেন, “অহো নারীর প্রেম কি সুদৃঢ়, তারা স্বামীর দেহ ক্রোড়ে নিয়ে অগ্নিতে প্রবেশ করে।” এ কুযুক্তি শুধু বরাহমিহির কেন, আজকের একুশ শতকের কতিপয় পুরোহিত-ঠাকুর গর্বভরে ঘোষণা করেন, “নারী তার স্বামীর প্রতি ভালোবাসার জন্যই সহমরণে যায়; এ হিন্দু নারীর বৈশিষ্ট্য, ঐতিহ্য, মমত্ব, স্বামীর প্রতি অগাধ ভালোবাসার দুর্লভ উদাহরণ।” “বৃহৎসংহিতার যুগ থেকেই সমাজ এই অতিকথা ঘোষণা করে আসছে যে নারী তার স্বামীর প্রতি ভালোবাসার জন্যই সহমরণে যায়। এই মিথ্যার অবসান হওয়া উচিৎ। যদি স্বামীর প্রতি প্রেমে এক নারী আত্মহত্যা করে তবে কেন আজ পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীর চিতায় আত্মহত্যা করেনি? এ তো হতে পারে না যে আজ পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসেনি। যদি সতীদাহের ভিত্তি হতো প্রেম, তবে আমরা অবশ্যই কিছু কিছু ঘটনা দেখতে পেতাম যেখানে মৃত স্ত্রীর সঙ্গে স্বামীও সহমরণে গেছেন। কিন্তু তা হয়নি, এ বিষয়ে কোনো শাস্ত্রীয় বিধিও নেই। সুতরাং মূল ব্যাপার হল স্বামীর স্বার্থে স্ত্রীর সম্পূর্ণ আত্মবিসর্জন; আর সতীদাহ এই আজীবন নাটকেরই পঞ্চমাংকের শেষ দৃশ্য।”

রামায়ণেও আমরা দেখি, রাবণের কাছে বন্দি থাকাকালে সীতার “সতীত্ব” ঠিক ছিল কী-না সেটা জানার জন্য অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হয়। সেটা ভগবান রামও অনুমোদন করে দেন! অথচ রামের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারও ছিল না! একই ঘটনা ঘটেছে বেহুলার বেলায়, দ্রৌপদীর বেলায়ও। জগতে এই ধর্মটাই নারীকে সব চেয়ে বেশী অসম্মান অপমান, অবদমন পদদলিত করেছে।

গুপ্ত সাম্রাজ্যের আগে থেকেই ভারতবর্ষে সতীদাহ প্রথার প্রচলন ছিল। প্রাচীন সতীদাহ প্রথার উদাহারণ পাওয়া যায় অন্তর্লিখিত স্মারক পাথরগুলিতে। এ পর্যন্ত সবচেয়ে প্রাচীন স্মারক পাথর পাওয়া যায় মধ্যপ্রদেশে, কিন্তু সব থেকে বড়ো আকারের সংগ্রহ পাওয়া যায় রাজস্থানে। এই স্মারক পাথরগুলিকে সতী স্মারক পাথর বলা হত যেগুলি পুজো করার বস্তু ছিল। হিন্দু ধর্মের বেদ-গীতা, মনুসংহিতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণপাচালি ইত্যাদির মধ্যে এতো জাতপাতের বৈষম্য, বর্ণভেদ, গোত্রবিভেদ, ধর্মভেদ, ধর্মান্ধতা, গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা, নারীর প্রতি কুসংস্কার, বিরূপ ধারণা, ভয়, ঘৃণা, জংলী আইন-কানুন একই ধর্মাবলম্বী বলে ঘোষণা করেও শুদ্র-বৈশ্যর প্রতি ব্রাহ্মণ-ক্ষত্রিয়ের শ্রেণীবিভেদের বিপুল সমাহার আর সরব উপস্থিতি ও চর্চা দেখেই হয়তো উপনিবেশিক ভারতবর্ষে বাংলার রেনেসাঁসের অন্যতম প্রাণপুরুষ বলে পরিচিত হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ও তাঁর অনুসারীরা Athenium নামক মাসিক পত্রিকায় সোচ্চারে ঘোষণা দিয়েছিলেন, If there is anything that we hate from the bottom of our heart, it is Hinduism.

এবার আসি ইসলাম ধর্মের কথায়। ইসলাম ধর্ম দাবী করে পৃথিবীতে তারাই একমাত্র নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করেছে। আমি অধম নারী। ধর্ম কর্ম খুব বেশি বুঝি না। তবে যতটুকু পড়েছি ততটুকু বলছি। ইসলামে বাল্য বিয়ে,বহুবিবাহ বৈধ। আচ্ছা একজন আট নয় বছরের মেয়েকে বিয়ে দিলে সে কি বুঝবে? কতটুকু সুখী হবে? শারীরিক,মানসিক কোনদিক থেকে তৃপ্তি পাবে? ইসলামে যুদ্ধবন্ধী মহিলাদের ভোগ করা বৈধ। ইসলামে দাসীপ্রথা বৈধ। হযরত মুহাম্মদ সাঃ এর একজন ছেলে সন্তান জন্মেছিল মারিয়া কিবতিয়া নামের এক দাসীর গর্ভে। নারী কেনা বেচার বৈধতা ইসলামে আছে। কোন নারীকে কিনে নিলেই তো সে দাসী। আর দাসীকে বিয়ে ছাড়াই ভোগ করতে পারবে মালিক। হায়রে নারীর সম্মান! কি সম্মানটাই না দিয়েছে। যুদ্ধে পুরুষেরা পরাজিত হয়। জয়ী হয়। কিন্তু তারা যুদ্ধ করে। নারীরা তো যুদ্ধ করতে যায় না। কিন্তু পরাজিত পুরুষদের স্ত্রী কন্যাদের বিজেতা পক্ষ ভোগ দখল করতে পারে। বৈধতা আছে। তাদের দাসী বানাতে পারে।  এই হলো নারীকে দেয়া তাদের সম্মান। নারী তো ভোগ্য পণ্য মাত্র। তাকে শুধু ভোগ করাই যায়। সম্মান দেয়া যায় না। এবার আসুন খ্রিষ্টান ধর্মে, পুরনো ও নতুন বাইবেলে নারীদের খুব সম্মান দেওয়া হয়েছে ভেবে থাকলে ভুল করবেন। ইহুদী ধর্মে নারীদের চূড়ান্ত হীন ও তুচ্ছ করে বলা হয়েছে, ” নারী থেকেই পাপের জন্ম”। বাহ কি সম্মান। অ মাতা, ভগ্নী ও স্ত্রী থেকে পাপের জন্ম! তাদের সম্মান করবো কি করে? ইহুদী ধর্মে আরও বলা হয়েছে ” নারীরা হচ্ছে মৃত্যুর দূত”। যে নারী মৃত্যুর দূত সেই নারীর কাছাকাছি থাকা মানে তো নিজের বিপদ নিজে ডেকে আনা। কিন্তু দেখুন পুরুষ শাসিত সমাজে কি সুন্দর বহু বিবাহের চলন বিদ্যমান। এতোগুলো মৃত্যু নিয়ে পুরুষরা থাকবে কি করে সেই এক প্রশ্ন।যে সকল খ্রিষ্টানরা লম্বা একটি শ্বাস আস্তে আস্তে ছেড়ে বলবেন, এই গুলো সব ইহুদী ধর্মের নিয়ম। খ্রিষ্টান ধর্মের সাথে এর কোন সম্পর্ক নাই। তাদের ধারণা ভূল। কারণ যীশু বলেছেন,” মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদীগ্রন্থ লোপ করিতে আসিয়াছি; আমি লোপ করিতে আসি না, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি।

” মথিঃ ৫; ১৭ অর্থাৎ পুরনো বাইবেলের কোন অংশ যীশু বাতিল করেন নাই বরং তিনি তা আরও পূর্ণ ও পুর্নাঙ্গ করেছেন। সেই পুর্নাঙ্গতা সরূপ বাইবেলে বলেছেন,” তাদের ভাল মেয়ে বলা হয়েছে যারা অনুগত, বিশ্বাসী, গৃহরক্ষা ও সন্তান পালনে ইচ্ছুক।” বুঝতেই পারছেন খ্রিষ্টান ধর্মের ভাল মেয়ের সংজ্ঞা কি। না সংজ্ঞাটি নেহাত খারাপ নয়! শুধু সূরা বাকারার নারীরা শস্যক্ষেত টাইপের আরকি।

এবার আসুন বৌদ্ধ ধর্মে, এবার বৌদ্ধ ধর্মের কথা বলি, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমারা সর্বদা সব ভাল কথা শুনে থাকি। বৌদ্ধ ধর্ম কোন ধর্ম নয়, ইহা দর্শন ইত্যাদি বলে তার পক্ষে সাফাই গাই কিন্তু এই ধর্ম কতটুকু নারীদের সম্মান দিয়েছেন? প্রথমে আসি ২৮ জন বুদ্ধের নামের দিকে, ১) তৃষঙ্কর বুদ্ধ ২) মেধঙ্কর বুদ্ধ ৩) শরণংকর বুদ্ধ ৪) দীপংকর বুদ্ধ ৫) কোন্ডণ্য বুদ্ধ ৬) সুমঙ্গল বুদ্ধ৭) সুমন বুদ্ধ ৮) রেবত বুদ্ধ ৯) সোভিত বুদ্ধ ১০) অনোমদর্শী বুদ্ধ ১১) পদুম বুদ্ধ ১২) নারদ বুদ্ধ ১৩) পদুমুত্তর বুদ্ধ ১৪) সুমেধ বুদ্ধ ১৫) সুজাত বুদ্ধ ১৬) প্রিয়দর্শী বুদ্ধ ১৭) অর্থদর্শী বুদ্ধ ১৮)ধর্মদর্শী বুদ্ধ১৯) সিদ্ধার্থ বুদ্ধ২০) তিষ্য বুদ্ধ ২১) ফুসস্ বুদ্ধ ২২) বিপশী বুদ্ধ ২৩) সিখী বুদ্ধ২৪) বেসস্ভূবুদ্ধ২৫) কুকুসন্ধ বুদ্ধ২৬) কোণাগমন বুদ্ধ ২৭) কশ্যপ বুদ্ধ ২৮) গৌতম বুদ্ধ।

গৌতম বুদ্ধের পরে আরও একজন বুদ্ধে আসবেন, যা গৌতম বুদ্ধ নিজে বলে গেছেন। তিনি হবেন শেষ বুদ্ধ। তার নাম অমিতাভ বুদ্ধ। এই ২৯ জন বুদ্ধের মাঝে একজনও কি নারী বুদ্ধ দেখছেন? না। দেখছেন না কারণ বৌদ্ধ ধর্মে নারীরা হল, দুর্গন্ধ যুক্ত মলের ন্যায়। স্বয়ং গৌতম বুদ্ধ স্ত্রীলোকদের নির্বাণ লাভের অযোগ্য বলে বিবেচিত করেছেন। গৌতম মনে করতেন, নারীর প্রতি মনযোগী হলে, নারীর দিকে তাকালে সেই পুরুষের বিচ্যুতি ঘটবে। যে ব্যাক্তি নারীকে নারী হিসেবে দেখে নারীকে স্পর্শ করবে তিনি বুদ্ধের শিষ্য হওয়া যোগ্যতা হারাবেন। কিন্তু দেখুন গৌতমের স্ত্রী সন্তান সব ই ছিল। পরবর্তীতে তিনি তার স্ত্রীকে এক হিসেবে ত্যাগ করেন। হিন্দু ধর্মে নারীকে যেমন বলা হয়েছে “নরকে দ্বার” তেমনি বৌদ্ধ ধর্মে বলা হয়েছে একটু ভিন্ন ভাবে।

নারীকে এভাবেই চরম অসম্মান করা হয়েছে সব ধর্মে। কোন ধর্মই নারীকে সম্মান দেয়নি। নারীকে শুধু ভোগের বস্তু হিসেবেই উপস্থাপন করা হয়েছে।

যাইহোক তত্বকথা অনেক হলো। এবার আমি অভাগীর কথাটা বলি। সেই কক্সবাজারের ঘটনাটা ঘটার পর মিডিয়া জগতে প্রতিও আস্থা হারালাম। ঢাকায় ফিরে আসার পর অথৈ সাগরে পড়লাম। কি করব,কোথায় যাব এসব নিয়ে খুব চিন্তায় পড়লাম। যে মেসে থাকতাম ওখানকার এক মেয়ের মাধ্যমে পরিচিত হলেম এক খালার সাথে। তিনিই প্রস্তাব দিলেন বিদেশে যাও। সৌদি আরবে যাওয়ার জন্য টিকেট ভাড়া ছাড়া আর কোন টাকা লাগে না।  আমিও ভেবে দেখলাম বিদেশ গেলে যদি বেশি কিছু টাকা উপার্জন করতে পারি ক্ষতি কি? দেশে এসে একটা পার্লার বা টেইলার্স দেব। জমানো গহণাগুলো বিক্রি করে পাসপোর্ট,টিকিটের  ব্যবস্থা করলাম। ভিসা আসলো। বিমান ধরলাম। সৌদি আরবও পৌছলাম। একটা বাসায় কাজের বুয়া হিসেবে নিয়োগ দিলো। কাজ শুরু করলাম। দু’দিন যেতে না যেতেই শুরু হলো নির্যাতন। যৌন নির্যাতন। বাসার মালিক,তার ছেলে একেকজন একেকবার এসে নির্যাতন করা শুরু করলো। বিদেশে কাউকে চিনিনা জানিনা কি করব কিছুই বুঝছিলাম না। অনেক কষ্ট করে দূতাবাসে যোগাযোগ করলাম। পরে উদ্ধারও হয়েছি তাদের মাধ্যমে। পৃথিবীতে মানব পাচারের দেশ হিসেবে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ নারী পাচারের অন্যতম একটি ট্রানজিট পয়েন্ট। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে মানব পাচার ব্যবসায়ীদের কাছে বাংলাদেশ গুরত্বপূর্ণ স্থান। আর এই দেশ থেকে পাচারকৃত মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নারী-কিশোরী। নিত্যনতুন কৌশলে তাদের পাচার করা হচ্ছে। কখনো মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে, কখনো সাংস্কৃৎতিক কর্মী হিসেবে আবার ভালো কাজ দেওয়ার কথা বলেও নারী ও কিশোরীদের পাচার করা হচ্ছে। আর পাচারের পর বিদেশে তারা দুর্বিষহ জীবনযাপনের শিকার হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য, সহজে এবং অল্পসময়ে টাকা উপার্জনের জন্য এক শ্রেণির রিক্রুটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সির লোক, স্থানীয় আবাসিক হোটেল মালিক ও কর্মচারী, বিদেশি পতিতালয়ের এজেন্ট এবং বস্তির মাস্তানরা এই পাচারের সঙ্গে জড়িত। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদন মতে, পাচারকৃত কন্যা শিশু ও কিশোরীদের মধ্যে ৯০ শতাংশকেই জোরপূর্বক দেহব্যবসা করানো হচ্ছে। আর দেশের মোট পাচারের ১৩.৮ শতাংশই নারী-কিশোরী কলকতার পতিতালয়ে আছে। ইউনিসেফের এক প্রতিবেদন বলছে, দেশের উত্তরাঞ্চল থেকে প্রতিবছর প্রায় চার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। যার মধ্যে নারী ও মেয়ে শিশু ৪০০। গত এক দশকে ১২ থেকে ৩০ বছরের মধ্যে তিন লাখ নারী ও শিশু পাচার হয়। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ২০১৬ সালের মানবপাচার প্রতিবেদন বলছে, বাংলাদেশ-ভারত উভয় দেশের সীমান্তের পুলিশ, রাজনীতিবিদ ও সীমান্তরক্ষা বাহিনী পাচার কাজ পরিচালনার জন্য একটি টোকেন ব্যবহার করে। যার মাধ্যমে পাচারকারীরা পালিয়ে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেই। যদিও আগের চেয়ে পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেশে ফিরিয়ে আনার পর ভিকটিমদের তেমন সহযোগিতা এখনো সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। উদ্বেগের বিষয় এই যে, বাংলাদেশ থেকে বিদেশে সাংস্কৃতিক দলের মধ্য দিয়ে কর্মী হিসেবে এবং পর্যটন ভিসায় ভ্রমণের মাধ্যমেও নারী পাচার হচ্ছে বলে কিছুদিন আগে সংসদীয় কমিটি অভিযোগ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই অভিযোগ উঠে। মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক টিম ও ভিজিট ভিসায় নারীদের নিয়ে কয়েকটি পাচারের ঘটনা ঘটেছে। পাচার হওয়া নারীরা পরে সেখানকার মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সামনে আসে। সাধারণত সাংস্কৃতিক দলে ৪ থেকে ৫ লাখ টাকায় একজন নারীকে অন্তর্ভুক্ত করে পরে যৌনদাসী হিসেবে বিক্রি করা হয়। ভিজিট ভিসা নিয়েও একই ঘটনা ঘটেছে। সূত্র বলছে, বাংলাদেশ হয়ে প্রথমে ভারতের মুম্বাই, এরপর পাকিস্তানের করাচি হয়ে বাংলাদেশি নারী-কিশোরীরা চলে যাচ্ছে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আর স্থানীয় পাচারকারীরা দেশের ১৬টি জেলার ২০টি ট্রানজিট পয়েন্ট ব্যবহার করে নারী-শিশু ও কিশোরীদের পাচার করছে। যার উল্লেখযোগ্য সংখ্যকই যাচ্ছে ভারতের বিভিন্ন স্থানে। সম্প্রতি বাংলাদেশ থেকে কন্যাশিশু পাচারের ঘটনাও আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। আর এদের ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। জানা যায়, ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকায় কিনে দালালচক্র ভারতের জয়পুর, ষোধপুর, মুম্বাই, দিল্লি ও পুনের পতিতালয়ে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করছে। তবে ভারতের কলকাতা হচ্ছে অভ্যন্তরীণ ও সীমান্তবর্তী মানব পাচারের কেন্দ্রস্থল। কলকাতার সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২২০ কি.মি. স্থলসীমান্ত এবং ২৫৯ কি.মি. জলসীমান্ত আছে। আর এই সীমান্তের অনেক অংশই উন্মুক্ত। দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদীয়া, মালদা এবং কোচবিহার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে নারী ও কিশোরীদের পাচার করা হচ্ছে। পরে এসব এলাকা থেকে মেয়েগুলোকে হায়দরাবাদ, বেঙ্গালুর পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ভারতে উদ্ধারের পর ভিকটিম ভেরিফিকেশনসহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার ফলে ভারতের শেল্টার হোমগুলোতে অনেক বাংলাদেশি মেয়ে দুই বছরের বেশি সময় ধরে দেশে ফেরার অপেক্ষায় আছে। এ ছাড়া বাংলাদেশি ভিকটিমদের আইন সম্পর্কে ধারণা না থাকা এবং এ বিষয়ে ভীত হওয়ায় উদ্ধারের পরও পতিতালয়ের বিরুদ্ধে মামলা করতে চায় না। এজন্য তারা আইনি সহযোগিতাও কম পায়। আর পাচারের পর দেশে ফিরে আসলেও লোকলজ্জার কারণে পাচারের শিকার নারীদের নানা কটুকথা শুনতে হয়। পরিবার তাদের আর গ্রহণ করতে চায় না। পরিবারের কাছে তারা এক ধরনের বোঝা এবং স্বজনদের কাছে তারা হয়ে উঠে অনাকাঙ্ক্ষিত। এজন্য বাধ্য হয়ে অনেকেই পরিবার ছেড়ে শহরে কাজের আশায় আবার চলে যায়। দেশের পুলিশ ভিকটিমের চিহ্নিতকরণ কাজটি করতে দীর্ঘ সময় ব্যয় করে। অনেক সময় তারা ভিকটিমের পরিবারের কাছে এজন্য টাকাও দাবি করে। পাচারকারীরা আগের তুলনায় আরও বেশি সংঘবদ্ধ হয়ে কাজ করছে। অন্যদিকে দেশ থেকে যেসব নারীকে গৃহকাজের কথা বলে মধ্যপ্রাচ্যে পাচার করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককেই পরে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে। বিশেষ করে যেসব নারী শ্রমিক বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে লেবানন ও জর্ডানের উদ্দেশ্যে গৃহশ্রমের জন্য যান, তাদের পরে সিরিয়ায় পাচার করে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারী কোথাও নিরাপদ নয়। সে তো ভোগ্য পণ্য। তাকে শুধু ভোগ করা যায়। যাইহোক,দেশে ফেরার পর কি করব ভেবে পাচ্ছিলাম না। আত্মীয় স্বজন কারো সাথেই তো আর যোগাযোগ নেই। হাতে জমানো যে কটা টাকা ছিল তাও প্রায় শেষের দিকে। বসে বসে চিন্তা করলাম কিছু করার নেই। যেখানেই যাচ্ছি সেখানেই সবাই আমার শরীরের দিকেই শুধু নজর দিচ্ছে। তাই এবার সিদ্ধান্ত নিলাম শরীর যখন দিতেই হয় সব জায়গায় তাহলে এবার স্বাধীন ভাবেই শরীর বিক্রি করব। এক পরিচিত পতিতা মহিলার মাধ্যমে চলে গেলাম একটা পতিতাপল্লীতে। শুরু হলো আমার বেশ্যা হওয়ার পালা। স্বেচ্ছায় টাকার বিনিময়ে শরীর বিক্রির পালা। বয়স বেড়ে গেছে অনেকখানি। ভরাট গা-গতর। সুন্দর চেহারা। সাথে যোগ করলাম ছলা-কলা। আমার ডিমান্ডও খুব বেড়ে গেল। অঢেল টাকা পয়সা আসা শুরু হলো। মাঝে মাঝেই ধণী ব্যবসায়ী,রাজনীতিক,আমলা এসব ক্লায়েন্টদের সাথে দেশের অভিজাত হোটেলে রাত কাটাচ্ছি কখনওবা দেশের বাইরেও যাচ্ছি তাদের সাথে। বেশ্যা জগতে আমার চাহিদা তখন আকাশ সমান। সেই মফস্বলের ছোট্ট কুসুম, যে বেগম রোকেয়া হবার স্বপ্ন দেখেছিল, জাহানারা ইমাম হবার স্বপ্ন দেখেছিল। একজন ভালো মা হবার স্বপ্ন দেখেছিল। সেই কুসুম খানকি পাড়ার বিখ্যাত খানকি হয়ে জীবন-যাপন করছিল। আর সেই কথিত ঈশ্বরদের মানে যারা ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন তাদের মনোরঞ্জন করছিলো। পতিতাপল্লীতেই পরিচয় হয় আসগড় সাহেবের সাথে। যিনি এখন আমার জেলখানার সবখানা খরচা বহন করেন। এই ভদ্রলোকটা এসে আমার শরীর ছুঁয়েও দেখতো না। আমার ঘরে এসে চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকতো। যাওয়ার সময় অনেক বেশিই টাকা দিয়ে যেতো। কেন এমন করতো আমি জানি না। তো এভাবেই কেটে যাচ্ছিলো দিন-সময়। তো একবার আমার অনেকগুলো ঈশ্বরকে একসাথে দেখার সৌভাগ্য(!) হলো। এক ক্লায়েন্ট এর সাথে সুন্দরবনে গেছিলাম। ঘুরতে ঘুরতে দেখা হয় অনেক আগে পরিচিত হওয়া এক মেয়ের সাথে। যে সুন্দরবনের পাদদেশে অবস্থিত একটা পতিতাপল্লীতে কাজ করে। আমার ক্লায়েন্ট ফিরে গেলেও আমি থেকে যাই ও বান্ধবীর কাছে। একদম প্রত্যান্ত অঞ্চলের ওই পতিতাপল্লীর মেয়েদের সুখ-দুঃখের কথা শুনছিলাম। একদিন রাতের বেলা পশুর নদীর ধারে বসে ওই বান্ধবীর সাথে গল্প করছিলাম। তখন অনেক রাত। হঠাৎ শোরগোল শুনতে পাই। পতিতাপল্লীতে এসব নৈমিত্তিক ঘটনা। তবুও উঠে দেখতে যাই কি হয়েছে জানতে। গিয়ে দেখি একটা ১৩/১৪ বছরের বাচ্চা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে তিনটে যুবক উল্লাস করছে মদের বোতল হাতে। একটা লোক প্রেমের অভিনয় করে ফুসলিয়ে মেয়েটিকে এখানে নিয়ে এসে বিক্রি করে গেছে সেটা আগে থেকেই জানতাম। মেয়েটার শরীরের অবস্থা দেখে শিউরে উঠলাম। আমি নিজেও অসংখ্যবার রেপড হয়েছি। কিন্তু এতটা ভয়ানক অবস্থা কখনও হয়নি আমার। স্তনযুগলে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। শরীরের নানান জায়গায় কেটে রক্ত পড়ছে। যৌনাঙ্গটা একদম ক্ষতবিক্ষত। মেয়েটিকে দেখেই আমার ভেতর কেমন যেন রাগ উঠে গেলো। এত বছরের যন্ত্রনা সব একসাথে অনুভব করতে লাগলাম। পাশে একটা কুঠার পড়ে ছিল কাঠ কাটার জন্য মনে হয়। ওই টা তুলে নিয়ে তিনজনকে তিন কোপ। মদ্যপ ছেলেগুলো কোন শব্দ করারও সুযোগ পায় নি। ও হ্যা ওই এলাকাটা হিন্দু,খ্রিষ্টান অধ্যুষিত এলাকা। মুসলমানও আছে অনেক। যে তিনজনকে আমি মেরেছি তারা একজন হিন্দু,একজন খ্রিষ্টান আর মুসলমান ছিল একজন। ঈশ্বরের প্রতিনিধি তারা। শুধু ভিন্ন ব্যানারে। মেয়েটিকে নিয়ে সেই রাতেই ঢাকায় পালিয়ে আসি। তারপর মেয়েটিকে আসগড় সাহেবের জিম্মায় দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করি। এই জীবনে আর বেঁচে থাকতে পারছিলাম না। খুব যন্ত্রণা হচ্ছিলো। শুরুতেই ১৬৪ ধারায় জবানবন্দী দিলাম। তারপরও বিচার কেন এত বিলম্বিত হলো আমি জানিনা। আর জেলখানায় এসে দেখলাম আরেক জগত। আমাকে যে মহিলা সেলে রাখা হলো সেখানকার বন্দীদের কাছে আমি বেশ সম্মানই পেতাম। অনেকগুলো খুন করে আসছি তো তাই আর কি। একদিন রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একজনের কাতরানি শুনে ঘুম ভেঙ্গে গেল। উঠে দেখি একজন কয়েদী যন্ত্রণায় ছটফট করছে। কি হয়েছে জিজ্ঞেস করলাম,কিন্তু কেউ উত্তর দিতে চাচ্ছিলো না। অনেক পরে একজন বলল, ও প্রেগন্যান্ট হয়ে পড়েছিল তাই আজ ওর অ্যাবরশন করা হয়েছে। আমি তো আকাশ থেকে পড়ে গেলাম। কি করে সম্ভব? আমার প্রশ্নের উত্তর পেলাম কিছুদিন পরই। একজন মহিলা পুলিশ অফিসার আমাকে একদিন নিতে আসলো। তারসাথে গেলাম জেলখানারই একটা অংশে। গিয়ে দেখলাম এসি রুম,টিভি চলছে একদম ভিআইপি অবস্থা। তখনও জানিনা আমাকে কেন এখানে আনা হয়েছে। একটু পর দেখলাম কয়েকজন পুলিশ একটা লোকের পিছু পিছু আসছে। তিনি জনৈক রাজনৈতিক নেতা। আর আমাকে তার সাথে থাকতে হবে। প্রতিবাদ করলাম কোন লাভ হলো না। সারারাত নেতার আমাকে ভোগ করলো। দেখতে তো খুব সুন্দরী ছিলাম আমার উপর সবার চোখ পড়লো। বড় বড় অফিসার সহ একের পর এক সবাই আমাকে ভোগ করে যেতে লাগলো। শুধু আমি না। এখানকার প্রায় সব মহিলাবন্দীকেই এই কাজ করতে বাধ্য করা হয়। হায়রে দেশ! হায়রে ধর্ম! আমি নারী। আমি মা। আমি কন্যা।  কিন্তু আমার পরিচয় আমি একটা পণ্য। আমাকে শুধু ভোগ করা যায়। সমাজ,সংসার,ধর্ম সবকিছু আমাকে শুধু ভোগের বস্তু হিসেবেই দেখে। আমার একটা শরীর আছে। আমি ভোগ্যবস্তু। আমি মানুষ নই। শুধু মাত্র একটা বস্তু মাত্র। মানুষের ভেতরে নাকি ঈশ্বর বাস করেন। ঈশ্বর নাকি সর্বত্র বিরাজমান। আমাকে কি শুধু সৃষ্টিই করা হয়েছে পুরুষের মনোরঞ্জনের জন্য। অন্ততপক্ষে ধর্ম আর সমাজ তো তাই বলছে। যখন একজন নারী নির্যাতিতা হয়,অত্যাচারিতা হয় তখন কোথায় থাকে ঈশ্বর? ৫ বছরেরর শিশুর মাঝে কোন যৌনতা খুজে পায় পুরুষ যে সেই অবোধ শিশুকেও ধর্ষিতা হতে হয়? আর সময় নেই। ফজরের আজান শোনা যাচ্ছে। কিছুক্ষন পর আমার ফাঁসি হবে। প্রহরীর সাথে চুক্তি হয়েছে আমার লেখা এই খাতাটা আসগড় সাহেবের হাতে দেবেন। জাগো পুরুষ জাগো। নারীদের অন্ততপক্ষে মানুষ মনে করো। নারীর যথাযথ সম্মান তাকে দাও। নারীও মানুষ। আর ঈশ্বরত্বের দোহায় দিও না। আলাদা করে কেউ কিছু নয়। চুড়ান্ত সত্য হচ্ছে এই যে, আমি আমিই। আমিই সত্য। সত্য আমিই।

49183524_221208595465542_5255786252170428416_n

জাকওয়ান হুসাইন

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.