বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা ঘিরে লাখো জনতার উপস্থিতিতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ জুলাই এক্সপ্রেসওয়ের ৩শ ফিট সড়ক পরিচ্ছন্নায় নেমেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথক স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এছাড়াও নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, ভিপি তারেক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচীব মাসুম বিল্লাহ, মুড়াপাড়া সরকারি কলেজ শাখার সদস্য সচীব আকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিচ্ছন্নকাজে অংশ নিয়ে নেতাকর্মীরা জানান, বিএনপির কর্মসূচিতে ৩শ ফিট সড়কে ময়লা হয়েছে, তাই আমরা বিএনপির লোকেরা এসব পরিচ্ছন্ন করবো। পাশাপাশি যেসব গাছ নষ্ট হয়েছে তা রোপন করে দেবেন।

