শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে তিনি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। জুম্মার নামাজ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়ার সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষস্থানীয় নেতারা তারেক রহমানের সঙ্গে ছিলেন।
প্রথমে সমাধিতে ফুল দিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে প্রথমে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।

