ব্রিটিশ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন)।
পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিতে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপারেশনাল নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি বলেও জানানো হয়েছে।
এর আগে গত রোববার ঘাঁটির কাছে কয়েকটি ভ্যান নিয়ে একদল ব্যক্তির ‘সন্দেহজনক’ কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ ঘটনায় ঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বিমান পরিচালিত হয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.