‘মৃত্যুগাছ’-এর ফল খেলে হতে পারে মৃত্যুও!

পৃথিবীতে লাখো প্রজাতির গাছ রয়েছে। গাছ আমাদের জীবন। অক্সিজেন সরবরাহ করে প্রাণিজগৎকে বাঁচিয়ে রাখে। কিন্তু এই বিশ্বেই আবার এমন গাছ আছে যা প্রাণও কেড়ে নিতে পারে! তেমনই একটি গাছ হল ‘ম্যানশিনীল’। যাকে ‘মৃত্যুগাছ’ বলেও ডাকা হয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবেও পরিচিত ম্যানশিনীল।

ক্যারিবীয় সাগরের তটে মূলত এই গাছ দেখা যায়। উচ্চতা ৫০ ফুট পর্যন্ত হতে পারে। এই গাছ এতটাই বিষাক্ত যে এর সংস্পর্শে এলে দেহের ত্বক পুড়ে যেতে পারে। দাবি করা হয়, এই গাছের ফল খেলে দেহের ভিতরে রক্তক্ষরণ হতে শুরু করবে এবং কিছু ক্ষণের মধ্যে মৃত্যু হতে পারে।

এই গাছে দুধের মতো ঘন রস থাকে। পাতা, গাছের ছাল এবং ফলেও সেই রস পাওয়া যায়। সেই রস কোনও ভাবে শরীরের সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার মতো ক্ষত সৃষ্টি হয়। সায়েন্স এলার্ট পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, এই রসে ফরবল নামে বিষ থাকে। যা সহজে জলে মিশে যায়। তাই বৃষ্টির সময় এই গাছের নীচে আশ্রয় নিতে নিষেধ করা হয়। কারণ বৃষ্টির সঙ্গে এই রস মিশে শরীরের সংস্পর্শে এলে বা কোনও কারণে চোখে গেলে দৃষ্টিশক্তির ক্ষতিও হতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.