করোনায় নতুন মৃত্যু ৪, বেড়েছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা এখন ২৭ হাজার ৯২৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। যা মোট শনাক্তের সংখ্যা নিয়ে গেছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববারও ৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই পুরুষ। এ সময়ে ঢাকায় ১, চট্টগ্রামে ও রাজশাহীতে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.