হাজার শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধন বিএসএমএমইউতে

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসিইউ এবং এইচডিইউসহ এক হাজার শয্যার একটি ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই হাসপাতাল উদ্বোধন করেন।

জানা গেছে, আজ শনিবার থেকেই নতুন এই ফিল্ড হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু করা হবে। অন্য হাসপাতাল ছেড়ে আসা রোগীদের এখানে ভর্তি নেওয়া হবে না। তবে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সুপারিশ করলে সেই রোগী ভর্তি করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়তে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব হাসপাতালে করোনা ইউনিটের শয্যা বাড়ানোর নির্দেশনা দেন। ওই নির্দেশনা অনুযায়ী আজ বিএসএমএমইউতে এই ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন। অন্যদের মধ্যে ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.