খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের। গতকাল শুক্রবার বিভাগে করোনায় মারা গেছে ৩৬ জন।
শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

