সকল ক্যাটাগরিতে সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ ও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায়সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে গোয়াইনঘাট সার্কেলের এএসপিপ্রবাস কুমার সিংহ ও শ্রেষ্ঠ এসআই হিসেবে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়কে এ সম্মাননা তুলে দেন।

আজ বুধবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমেঅনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্তপুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ বিন আশিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গোয়াইনঘাট সার্কেলের সিনিয়রসহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, দেশব্যাপী এই প্রথম অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধপর্যালোচনায় আবারো টিম গোয়াইনঘাট সিলেট জেলার মধ্যে সকল ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
এই অর্জনের পিছনে ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকিসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠাএবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে বলে জানান গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়।
গোয়াইনঘাটের সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রবাস কুমার সিংহ ও লিটন রায় বলেন, যে কোনো পুরস্কারইকাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারে মনোনীত করার জন্য সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন সকল অফিসারমহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

