ফেনীতে করোনায় আক্রান্ত রোগী মো. মোস্তফাকে (৬৭) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা প্রয়োজন বলে জানিয়ে দেন চিকিৎসকরা। গত বুধবার বিকেল থেকে রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আইসিইউর জন্য ধরনা দিতে থাকেন। ফেনী জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ রোগীতে পূর্ণ থাকায় রোগীকে কোভিড সাধারণ ওয়ার্ডে অক্সিজেন দিয়ে রাখা হয়। সেখানেই ছটফট করতে করতে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এভাবেই হাহাকার চলছে। জেনারেল হাসপতাল ছাড়াও ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিন শয্যার আইসিইউ বেডের একটিও খালি নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউর জন্য প্রতিনিয়ত করোনায় আক্রান্তদের স্বজনেরা বারবার ধরনা দিচ্ছেন চিকিৎসকদের কাছে। কিন্তু শয্যাসংকটে তাঁরা নিরুপায় থাকায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার বিকালে তিন ঘণ্টায় জেনারেল হাসপাতালে তিনজন রোগী মারা যান বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা।
আরএমও মো. ইকবাল হোসেন ভূঞা জানান, জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দেয়ায় ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের আফজালুর রহমানকে (৭৫) প্রথমে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়।সুত্র, মানবজমিন ।

