নন্দীগ্রামে বিজয়ী বিজেপি-র শুভেন্দু অধিকারীই। ঘোষণা করলেন রিটার্নিং অফিসার। সন্ধ্যা থেকে গণনা নিয়ে টানাপড়েন চলছিল সেখানে। সার্ভারে সমস্যা থাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না নির্বাচন কমিশন। শেষমেশ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, সেই অনুযায়ী নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই এগিয়ে। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

