শপথ নেয়া বিএনপি এমপি জাহিদুর রহমান দল থেকে বহিস্কার

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (২৭ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, দলের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে সব ধরনের পদ থেকে জাহিদুরকে বহিষ্কার করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হন জাহিদুর রহমান। এরপর দলীয় সিদ্ধান্ত অনুসারে বিএনপি থেকে নির্বাচিত ছয়জন এমপি শপথ নেননি।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.