নৌ শ্রমিকদের ডাকা লাগাতার কর্ম বিরতিতে নৌপথ অচল

নৌ শ্রমিকদের ডাকা লাগাতার কর্মবিরতিতের কার্যত: অচল হয়ে পড়েছে নৌপথ। ফলে ভোগান্তির শিকার দেশের বিভিন্ন অঞ্চলে নৌপথ ব্যবহার করা মানুষ। ভাটা পড়েছে জরুরী মালামাল বহনেরও। নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের বেতন ভাতা পুন:নির্ধারণসহ ১১ দফা দাবিতে গতরাত ১২টার পর থেকে এ কর্মসূচি শুরু করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন শ্রমিকরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, আজ সকাল থেকে লক্ষ্মীপুরে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে ভোর থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোন নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মজুচৌধুরীর লঞ্চ ঘাট থেকে দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ চলাচল করে এ নৌ-রুট দিয়ে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.