বিশ্বকাপ ক্রিকেটে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। বিশ্বমঞ্চে পারফরম করতে লন্ডনের বিমান ধরবেন-মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের ১৫ জনই রয়েছে এই দলে। সঙ্গে বাড়তি দুজন যোগ হয়েছেন। তারা হলেন-ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.