গরু চুরির উৎপাত- দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, গত রাত আনুমানিক ২টার দিকে চোরের দলবল নিয়ে ঘাসুডিয়া গ্রামের বাদল তিগ্যার বাড়িতে গরু চুরি করতে আসে। এসময় বাদল তিগ্যা টের পেয়ে কৌশলে গ্রামের লোকজনকে ডাকে। গ্রামের লোকজন বাড়ী ঘেড়াও করলে চোর পালিয়ে যাবার সময় চোরের লিডার অমেদ আলী(৪২) নামে একজনকে হাতে নাতে আটক করে। ৬নং ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান আসমান জামিল “দৈনিক বাংলাদেশ”কে জানান, গ্রামবাসী চোর ধরার পর আমাকে মোঠো ফোনে জানিয়েছে। এবং সকালে ইউনিয়ন পরিষদেে নিয়ে আসেন। এলাকাবাসী তাকে মারধর করায় সে গুরুতর আহত। আমি তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং থানাকে অবহিত করেছি। তিনি আরো বলেন প্রায় ঐ এলাকাতে চোরের উৎপাত একটু বেশি হয়েছে। কিছুদিন আগে পার্শবর্তী গ্রাম কামার পাড়া থেকে গরু চুরি করে নিয়ে যায়। জানা যায়, আটককৃত চোর হাকিমপুর উপজেলার কাকড়াবালি গ্রামের বনিজ মিয়ার ছেলে ও সাবেক মেম্বার পদপ্রার্থী পেশাদার চোর মোঃ অমেদ আলী।  (নবাবগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.