স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকার আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

 

বুধবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি ও নাজিম। তবে, অপহরণ চক্রের মূল অভিযুক্ত শাকিল এখনো পলাতক।

 

 

 

 

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে শাকিল ও তার সহযোগীরা ভুক্তভোগীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসেন তার মা। পরে আনতে গিয়ে জানতে পারেন, দুপুর ২টার দিকে স্কুলগেটের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলায় করেছেন।

 

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে এনসিপি নেতা সানভি ও নাজিমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের সরাসরি ইন্ধন ও সহযোগিতা থাকার বিষয়টি উঠে আসায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.