চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি আলোচকবৃন্দ জেড আই খান পান্না এবং অ্যাডভোকেট ফজলুর রহমান

আগামীকাল ২২ ই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত ১০ টা এবং ইউরোপীয় সময় সন্ধ্যা ৬ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও আগামীর বাংলাদেশ আলোচনা ও বিশ্লেষণে অতিথি আলোচকবৃন্দ বাংলাদেশের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। অনুুুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকেও সরাসরি প্রচারিত হবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.