হোটেল রুমে ঢুকে ভক্তের ভিডিও ধারণে ক্ষুব্ধ কোহলি

ভারত দলটির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এক ভক্তের অপ্রীতিকর ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন।

সোমবার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সেখানে দেখা গেছে কোনও একজন তার রুমে ঢুকেছেন এবং মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন।

রুমের মধ্যে কারও অনুপ্রবেশে ক্ষুব্ধ হয়ে কোহলি ইনস্টাগ্রামে ওই ভিডিও দিয়ে ক্যাপশনে তিনি তার প্রতিক্রিয়া জানান।

কোহলি লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি ও উত্তেজিত হয়। তাদের সঙ্গে আলাপ করে রোমাঞ্চিত হয়, আমি সবসময় সেটার তারিফ করি। কিন্তু এই ভিডিও ভয়ঙ্কর, আমার গোপনীয়তা নিয়ে আমাকে খুব বিভ্রান্তির মধ্যে ফেলে দিলো। আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা রাখতে না পারি তাহলে কোথায় আমি ব্যক্তিগত জায়গা প্রত্যাশা করতে পারি? এই ধরনের অন্ধভক্তি এবং গোপনীয়তায় আক্রমণে আমি খুশি নই। দয়া করে কারও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখুন এবং বিনোদনের জন্য তাদের পণ্য মনে করবেন না।’

জানা যায়, কোনও এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে ভিডিও করে তা প্রচার করে।

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ভারত দল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.