কোনো চাপে নেই ইসি: সিইসি

‘গাইবান্ধার ভোট বন্ধ করে আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আমরা চাই ভোটাররা যেন তাদের ভোটটা দিতে পারেন। সে লক্ষ্যেই আমরা সিসি টিভির ব্যবহার করছি। আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক।’

আজ রোববার জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘সংসদ নির্বাচনে কিভাবে এতোগুলো কেন্দ্র সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করবেন’ এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘তখন ৪০-৪২ হাজার ভোটকেন্দ্রের ৪ লাখ ভোটকেন্দ্র থাকবে। আমাদের কারিগরি টিম জানিয়েছে সেখানে সিসি টিভি ব্যবহার করা যাবে। তবে তখন কেবল আমরা পাঁচ নির্বাচন কমিশনার নই, আরও লোকবল মনিটরিংয়ের জন্য নিয়োগ করা হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.