নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছে। এসময় আরও এক পথচারী গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখে চলতে থাকা কাভার্ডভ্যানটি রায়পুরার মাহমুদাবাদ এলাকায় দ্রুতবেগে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে চলে যায়। এসময় ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়। পরে, আহত ওই ব্যক্তিকে এলাকাবাসী উদ্ধার করে পাশ্ববর্তী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয় নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন।

তিনি জানান, ঘাতক ওই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.