সালমানকে নিয়ে শুটিংয়ে ফিরলেন ক্যাটরিনা

কিছুদিন আগে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর প্রথম শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী। গতকাল ভারতের দিল্লিতে শুটিং করেন তিনি। এ সময় শুটিংয়ে অংশ নেন সালমান খানও। শুটিংয়ের ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাই থেকে দিল্লিতে যান তারা। গতকাল সিনেমাটির শুটিংয়ে অংশ নেন সালমান-ক্যাটরিনা।

শুটিংয়ের একটি ভিডিওতে দেখা যায়—সালমানের পরনে কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। তার ওপরে পরেছেন বাদামি রঙের জ্যাকেট। কালো ও সাদা রঙের টপ পরে ক্যামেরাবন্দি হয়েছেন ক্যাটরিনা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে ১০-১২ দিন শুটিং করবেন সালমান-ক্যাটরিনা। চলতি মাসের শুরুতে সিনেমাটির শুটিং হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে যায়। করোনার তৃতীয় ঢেউ একটু কমতেই শুটিং পুনরায় শুরুর সিদ্ধান্ত নেন নির্মাতারা। এরই মধ্যে তুরস্ক, রাশিয়া, অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মিত হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে রয়েছেন মনীশ শর্মা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.