রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল নানি-নাতির, আহত সেনাবাহিনীর ৬ সদস্য

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যান চাপায় নানি ও নাতি নিহত হয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি মহাসড়কের পাশে পড়ে ছয় সেনা সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলো গফরগাঁও উপজেলার আঠারদানা গ্রামের আবদুল হামিদ খানের স্ত্রী মুর্তুজা বেগম (৬০) ও তাঁর নাতি একই উপজেলার খারুয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৪)।

আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ সামরিক হাসপাতালে পাঠানো হয়।

ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিল নানি-নাতি। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তারা ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মরদেহ পাশ কাটিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে কাউসার আহম্মেদ, রেজাউল করিমসহ ছয় সেনা সদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.