বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

নড়াইলে বোনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ আদেশ দেন। এ সময় আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি রিপন নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকু মোল্যার ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, মকু মোল্যার মেয়ে ফাতেমা ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিষ্কার কতে যান। তখন তার ভাই রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে চুবিয়ে ও জখম করে তাকে হত্যা করেন। পরে লাশ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। এ বিষয়টি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা দেখতে পান। বিকেলে ফাতেমাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে একপর্যায়ে রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ আসামি রিপন মোল্যাকে আটক করলে জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করেন তিনি। এ ঘটনায় ফাতেমার বাবা নড়াগাতি থানায় মামলা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.