ভারতে যত দিন যাচ্ছে তত বাড়ছে করোনা সংক্রমণ বৃদ্ধির হার। সামাজিক দূরত্ব বিধি, মাস্ক পরার নিদান, কোথাও কোথাও সাপ্তাহিক লকডাউন, সবই হচ্ছে। কিন্তু করোনা সংক্রমণের গতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। যা কিনা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই নিয়ে দ্বিতীয় দিন দেশে দৈনিক COVID-19 সংক্রমণ ৭৫ হাজারের বেশি। অর্থাৎ শুধু গত দুদিনেই দেশে দেড় লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৭ হাজার ২৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় সাড়ে ২ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০১ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৬৪ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৪৩ হাজার ২৩ জন করোনা রোগী চিকিৎসাধীন।
শুদ্ধস্বর/আইপি

