ছাত্রীর সঙ্গে ট্রেনের কেবিনে ধরা খেলেন কলেজের অধ্যক্ষ

জামালপুরে ট্রেনের কেবিনে সাবেক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করার সময় কলেজের একজন অধ্যক্ষকে আটক করেছে জিআরপি পুলিশ। রবিবার দুপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিন থেকে ইসলামপুর জে জে কে এম গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে আটক করে দেওয়ানগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ি। আটক আব্দুস সালাম (৫০) জামালপুর শহরের বেলটিয়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে। শহরের গেইটপাড় এলাকায় মধুমহল নামে তার একটি মিষ্টির দোকানও রয়েছে।

জিআরপি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ নম্বার কোচের একটি কেবিনে করে কলেজের সাবেক এক ছাত্রীকে (২৭) নিয়ে যাচ্ছিলেন আব্দুস সালাম চৌধুরী। আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর নারীসহ ওই কেবিনটি ভেতর থেকে বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়।

কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরেও দরজা না খোলা না হলে ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা। পরে জিআরপি পুলিশ ওই কেবিনে গিয়ে কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে তার সাবেক ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। এ সময় আব্দুস সালাম প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। পরে পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান ওই দুজনকে আটক করে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরে তাদের আন্তঃনগর তিস্তা ট্রেনেই জামালপুর জিআরপি থানায় নেওয়া হয়। এদিকে অধ্যক্ষের অনৈতিক কাজের ঘটনায় ইসলামপুর জে জে কে এম গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা প্রতিবাদ সভা ও নিন্দা জানিয়েছেন।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্র্রেনে অনৈতিক কাজে লিপ্ত থেকে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.