মিয়ানমার স্টাইলে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ভারত: ইমরান খান

মিয়ানমার স্টাইলে গণহত্যার পুনরাবৃত্তি করতে ও সংখ্যালঘু মুসলিমদের ভারত থেকে বিতারিত করতে (বিজেপি) মোদি সরকার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ইমরান খান আরও বলেন, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০ কোটি মানুষকে দেশটির নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেয়া হবে। মিয়ানমারেও ঠিক এ ধরনের কাজই করা হয়েছিল; প্রথমে তারা নিবন্ধন আইন চালু করে এবং এভাবেই তারা মুসলমানদেরকে বাদ দিয়েছিল এবং তার পরই গণহত্যার ঘটনা ঘটে।

বিশ্ব সম্প্রদায়কে এ ভারতীয় গণহত্যা ঠেকানোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ঐ সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আফগানিস্তান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, দেশীয় অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এবং অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতের নেয়া পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.