এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

এর আগে গতকাল বুধবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.