ঢাবি মৎস্যবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

উলুল অন্তর : আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘Health Management in Aquaculture’  শিরোনামে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের প্রফেসর মুহম্মদ শফি মৎস্যবিজ্ঞান ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গবেষক ও বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটির Laboratory of Aquaculture and Artemia Research Centre’ এর পরিচালক ড. পিটার বোসিয়ার। সেমিনার সঞ্চালনা করেন প্রফেসর ড. শামসুর রহমান। এছাড়া মৎস্যবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। এরপর প্রফেসর ড.পিটার বোসিয়ারের সাথে শিক্ষার্থীদের একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.