জিএম কাদেরের বাসভবনে হামলার অভিযোগ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ করেছে দলটি।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে দলটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে।

তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সকালে একদল মানুষ মিছিল নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনের সামনে আসেন। তারা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালার কাঁচ ভেঙে যায়। পুলিশের সাথে যোগাযোগ করলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শামীম হায়দার পাটোয়ারী জানান দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.