ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী রবিবার এক বিবৃতিতে সকল বিমান সংস্থাকে সতর্ক করে দিয়েছে। সৌদির বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছে তারা।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় ইতিমধ্যে দায়স্বীকার করেছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। রবিবারও সৌদিতে হামলা চালিয়েছে হুথি। এ বার রিয়াদে থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দামাম বিমানবন্দরকে তারা নিশানা করেছে বলে দাবি ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। যদিও এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। ইতিমধ্যে সব বিমান সংস্থাকে সতর্কবার্তা দিয়ে রেখেছে হুথি। সৌদির বিমানবন্দরগুলি এড়িয়ে চলার জন্য বলেছে তারা।

