ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনিতে নাদিরা বেগম (৩৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী। নাদিরা তিনদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কালকিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বর নিয়ে গৃহবধূ নাদিরা বেগমকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে মাদারীপুর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত নাদিরা ও তার মেয়ে খাদিজা আক্তার চারদিন আগে ঢাকা থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) ভর্তি হতে গিয়ে ফিরে আসেন সেখানে সিট না থাকায়।

নিহত নাদিরা বেগমের মেয়ে ডেঙ্গু রোগী খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, ডাক্তারের অবহেলায় আমার মায়ের মৃত্যু হয়েছে। ডাক্তারের কাছে রাতে চিকিৎসার জন্য গেলে তিনি আমার বোনের সঙ্গে বকাঝকা করেন তার পরে আমার মাকে ঘুমের ওষুধ দেন। ঐ ওষুধ খাওয়ালে আমার মায়ের অবস্থার অবনতি হয়। পরে ডাক্তার মাকে মাদারীপুর নিয়ে যেতে বলেন। তবে অভিযুক্ত ডা. রাকিজ্জামান তা অস্বীকার করে বলেন, আমাদের কোনও অবহেলা ছিল না।এদিকে, মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন খলিলুজ্জামান বলেন, এপর্যন্ত মাদারীপুরে ৪৮ জন ডেঙ্গু রোগীর শনাক্ত হয়েছে। তাদের সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ২০জন রোগী আক্রান্ত হয়েছে মাদারীপুর থেকেই। বাকিরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে মাদারীপুরে এসছে। এপর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। এদের মধ্যে শিবচরের ফারুক হোসেন, কালনিনির জুলহাস মিয়া, রাজৈরের শারমিন আক্তার ও কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নাদিরা বেগম রয়েছে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.